• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

শান্তও যেন মেনে নিলেন, বাংলাদেশ ‘এলোমেলো ক্রিকেট’ খেলে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৩
অ+
অ-
শান্তও যেন মেনে নিলেন, বাংলাদেশ ‘এলোমেলো ক্রিকেট’ খেলে

৮ বছর পর প্রত্যাবর্তনের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ টিকলো ৪ দিন। ২০ ফেব্রুয়ারি ভারত আর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে দুই হারে শেষ হলো টাইগারদের যাত্রা। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটে হেরে নিজেদের পাশাপাশি পাকিস্তানের বিদায়টাও নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তরা।  

বিজ্ঞাপন

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে যেন হেসে খেলেই টাইগারদের হারিয়েছে কিউইরা। ম্যাচের কোনো পর্যায়ে খেলার নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখতে পারেনি বাংলাদেশ। সঙ্গে ছিল বাজে ফিল্ডিংয়ের হতাশা। সেঞ্চুরিয়ান রাচিন রবীন্দ্রকে অন্তত তিনবার লাইফ দিয়েছেন টাইগার ফিল্ডাররা। 

আর সেটার শোধ নিয়েই বাংলাদেশকে খাদের কিনারায় ঠেলে দেন রাচিন। আর বাকি কাজ শেষ করেন গ্লেন ফিলিপস-টম ল্যাথামরা। হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন এলোমেলো ক্রিকেটের কথা। 

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, যা বলছেন শান্ত

আক্ষেপ করে বলছিলেন শান্ত, ‘আমরা সিরিজ জিতলেও বেশির ভাগ সময় ঘরের মাঠে জিতি। দেশের বাইরে সিরিজ কমই জেতা হয়। আইসিসি ইভেন্টেও একই অবস্থা। একদিন বোলিং ভালো হয় না, আরেক দিন ব্যাটিং খারাপ হয়, আরেক দিন ফিল্ডিং খারাপ হয়। কেমন যেন এলোমেলো ক্রিকেট হয়। আমাদের এটা থেকে বের হয়ে আসার পথ খুঁজতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ে সম্মিলিতভাবে ভালো করার উপায় বের করতে হবে।’ 

বিজ্ঞাপন

দলের বোলারদের নিয়ে শান্ত বলেছেন, ‘বোলিংয়ে আমরা খুবই ভালো শুরু করেছিলাম। কিন্তু ওরাও (নিউজিল্যান্ড) পরে ভালো ব্যাটিং করে। বোলারদের কাছে এর চেয়ে ভালো কিছু আশা করতে পারতাম না। তারা খুবই ভালো করেছে।' 

আরও পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় বাংলাদেশের, যা বলছেন শান্ত
মুশফিক-মাহমুদউল্লাহ ও বিসিবিকে ধুয়ে দিলেন দীনেশ কার্তিক

আর ব্যাটিং? দুবাইয়ে ভারত ম্যাচের বাজে এরপর দলের ফিল্ডিং নিয়ে শান্ত বললেন, ‘বোলিং ইউনিট হিসেবে আমরা ভালো করলেও ব্যাটিং–ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। একই ভুল আমরা বারবার করছি। এরপর থেকে চেষ্টা করব এই জায়গায় বদল আনতে।' 

বিজ্ঞাপন

এসএইচ/জেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটনাজমুল হোসেন শান্তআইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

পিএসএলে ডাক পেলেন শরিফুল, বাংলায় স্বাগত জানাল রানার দল

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

মিরাজের অধিনায়কত্ব নিয়ে যা ভাবছে বিসিবি

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

বাংলাদেশে প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলবে শ্রীলঙ্কার মেয়েরা

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?

পিএসএল খেলার ছাড়পত্র কি পাবেন বাংলাদেশি ক্রিকেটাররা?