• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেয়েছেন ব্রাজিল তারকা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ১৭:২৮
অ+
অ-
কারাদণ্ডাদেশ বাতিল, খালাস পেয়েছেন ব্রাজিল তারকা

বার্সেলোনার নাইটক্লাবে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে সাড়ে চার বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। আজ (শুক্রবার) তিনি সেই মামলা থেকে খালাস পেয়েছেন। আলভেজের বিরুদ্ধে দেওয়া নিম্ন আদালতের রায়ে ‘অসঙ্গতি ও সাংঘর্ষিক তথ্য’ আছে ‍উল্লেখ করে ভুক্তভোগী তরুণীর স্বাক্ষ্য যথেষ্ট নয় বলে নতুন রায় দিয়েছেন কাতালোনিয়ার সর্বোচ্চ আদালত।

বিজ্ঞাপন

এর আগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ব্রাজিল ও সাবেক বার্সা তারকার বিরুদ্ধে রায় দেন কাতালোনিয়ার একটি নিম্ন আদালত। পরের মাসেই (মার্চ) তিনি আপিল করেন এবং ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন পান কারাগার থেকে। তিন দিনের শুনানি শেষে আজ নতুন করে রায় দিয়েছেন আপিল বিভাগ। যেখানে ওই তরুণীর স্বাক্ষ্যে ঘাটতি আছে দাবি করা হয়। একইসঙ্গে নির্দোষ হিসেবে সাব্যস্ত হন আলভেজ।

মামলা পরিচালনাকারী সুপ্রিম কোর্টের তিন ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, ‘উচ্চ আদালত আগের রায়ে অনেক ফাঁকফোকর, অসম্পূর্ণতা, অসঙ্গতি ও সাংঘর্ষিক বিষয় পেয়েছেন। যার ভিত্তিতে বিচারিক মূল্যায়ন এবং পরিণতির পথে হেঁটেছে তারা।’ এ ছাড়া ‘যথেষ্ট তথ্যপ্রমাণ’ না থাকায় আলভেজ অপরাধ করেছেন বলে মনে হয়নি তাদের, সে কারণে মামলার কার্যক্রম শেষের ঘোষণা দিয়েছেন আদালত।

Image

৪০ বছর বয়সী এই ফুটবলারের ক্যারিয়ার ছিল অনেক বর্ণাঢ্য। ট্রফিতে মোড়ানো তার ক্লাব ফুটবল। তবে ক্যারিয়ারের একেবারে শেষদিকে এসে ২০২২ সালের ৩১ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে স্পেনের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। যদিও শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন তিনি। কয়েক বছর ধরে চলা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার ভিত্তিতে তাকে কঠিন শাস্তি দেয় নিম্ন আদালত। এর আগে তাকে ১৪ মাস কারাগারে কাটাতে হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল তারকার সাড়ে ৪ বছরের কারাদণ্ড
নেইমারের কারণে সাজা কমেছে আলভেজের!
যেভাবে তছনছ হয়ে গেল আলভেজের জীবন

এর আগে ২০২২ কাতার বিশ্বকাপের পর ছুটিতে স্পেনের বার্সেলোনাতেই ওই তরুণীর সঙ্গে অন্তরঙ্গতায় জড়িয়ে পড়েন আলভেজ। পরবর্তীতে সেই ভুক্তভোগী এই তারকা ডিফেন্ডারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন। যার প্রেক্ষিতে আলভেজও ‍জানান– দুজনের দেখা হয় টয়লেটে। তবে সেখানে কিছুই ঘটেনি। পরবর্তীতে অবশ্য সেই মত পাল্টে ৪০ বছর বয়সী এই তারকা জানান, ‘আমরা উভয়েই নিজেদের মতো করে সময়টা উপভোগ করেছি!’

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ব্রাজিল ফুটবল দলবার্সেলোনাধর্ষণ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

ব্রাজিল দলে ডাক না পেয়ে হতাশ নেইমার, যা বললেন প্রতিক্রিয়ায়

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা, ফিরলেন এন্ড্রিক

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

‘আমি থাকি বা না থাকি...’, ব্রাজিলের দল ঘোষণা করতে যাওয়ার দিনে নেইমার

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়

৬৮ শতাংশ ভোট পেয়ে বাজিমাত : বার্সার নেতৃত্বে কোনো পরিবর্তন নয়