• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুখোমুখি দ্বৈরথের আগে রোনালদোকে বেনজেমার খোঁচা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৫, ২০:৩৩
অ+
অ-
মুখোমুখি দ্বৈরথের আগে রোনালদোকে বেনজেমার খোঁচা

পেশাদার ক্যারিয়ারে ১০০০তম গোলের লক্ষ্যে বেশ জোরেশোরেই এগিয়ে চলেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগেও প্রায় নিয়মিতই তিনি গোল করছেন। যদিও দলীয়ভাবে কাঙ্ক্ষিত সাফল্য সেভাবে পাচ্ছে না সিআরসেভেনের দল আল-নাসর। রিয়াল মাদ্রিদে তার এক সময়কার সতীর্থ করিম বেনজেমার আল-ইত্তিহাদের সঙ্গে আগামী মাসের শুরুতেই ম্যাচ রয়েছে। তার আগে ফরাসি তারকা খোঁচা দিয়ে বসলেন রোনালদোকে।

বিজ্ঞাপন

সৌদি চ্যাম্পিয়নশিপসের ২৯তম রাউন্ডের ম্যাচে গত মঙ্গলবার আল-ইত্তিফাকের বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আল-ইত্তিহাদ। যা শীর্ষে থাকা বেনজেমাদের লিগ টেবিলে আরও ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে দিয়েছে। দুইয়ে রয়েছে নেইমার জুনিয়রের সদ্য সাবেক ক্লাব আল-হিলাল। রোনালদো আল-নাসর রয়েছে তৃতীয় অবস্থানে। যদিও তিন দলই সমান ২৯টি করে ম্যাচ খেলেছে। তবে শীর্ষে থাকা ইত্তিহাদের চেয়ে আল-হিলাল ৬ এবং রোনালদোরা পিছিয়ে আছেন ৮ পয়েন্টে।

নিজেদের সর্বশেষ জয়ের ম্যাচেও একটি গোল করেছেন বেনজেমা। এরপরই গণমাধ্যমের পক্ষ থেকে তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হয়। চলমান সৌদি প্রো লিগে এখন পর্যন্ত ১৮টি গোল করেছেন সাবেক এই ফরাসি স্ট্রাইকার। তার চেয়ে ৫ গোল বেশি করে তালিকার শীর্ষে অবস্থান করছেন রোনালদো। অর্থাৎ, সর্বোচ্চ গোলদাতার প্রতিযোগিতাটা চলছে সাবেক ‍দুই সতীর্থের মাঝেই।

— MugFPL (@PandaNoComply) April 22, 2025

বিজ্ঞাপন

ইত্তিফাকের বিপক্ষে ইত্তিহাদের জয়ের পর মিক্সড জোনে বেনজেমা গণমাধ্যমের মুখোমুখি হন। তখন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, দলীয় সাফল্যের কাছে ব্যক্তিগত অর্জন কিছু নয়। ফলে সেরা গোলদাতা হওয়ার প্রসঙ্গ তুললে বেনজেমার উত্তরটা ছিল এমন— ‘আমি এটা (গোলদাতা) নিয়ে তেমন ভাবি না বন্ধু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে (সৌদি প্রো লিগের) ট্রফি জেতা।’

আরও পড়ুন

বছরে সর্বোচ্চ ৩১৫১ কোটি আয় রোনালদোর, মেসিসহ বাকিদের কত
তুরস্কে বিতর্কিত সব ঘটনা শেষে রোনালদোদের কোচ হচ্ছেন মরিনিয়ো!
ক্লাব বিশ্বকাপে বেনজেমার রেকর্ড

শিরোপা এবং সেরা স্কোরারের এই প্রতিযোগিতা নিয়ে উত্তেজনার পারদ আরও চরমে উঠবে আগামী ৭ মে। যেখানে প্রো লিগের ম্যাচে বেনজেমা-রোনালদোর ইত্তিহাদ-নাসর মুখোমুখি হবে। সম্ভাব্য শিরোপা জয়ী দলটিও সেই ম্যাচেই নির্ধারিত হয়ে যেতে পারে। যদিও পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা আল-হিলালের সঙ্গেই গত কয়েক মৌসুমে মূল প্রতিযোগিতা হচ্ছে ইত্তিহাদের। সেই ম্যাচের আগে বেনজেমাদের আর ম্যাচ নেই। তবে আগামী ২৭ এপ্রিল এএফসি চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর আল-নাসর খেলবে জাপানি ক্লাব ইয়োকোহামা এফএমের।

বিজ্ঞাপন

dhakapost

ইউরোপীয় ক্লাব ছেড়ে রোনালদো সৌদি ক্লাবটিতে যোগ দেন ২০২৩ সালের জানুয়ারিতে। এরপর বেনজেমা, নেইমার, কান্তে, সাদিও মানেসহ আরও অনেকেই নাম লেখান মধ্যপ্রাচ্যের এই ফুটবল প্রতিযোগিতায়। ক্লাব ফুটবলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়লেও আল-নাসরকে বড় কোনো সাফল্য এনে দিতে পারেননি রোনালদো। ক্লাবটি সৌদি প্রো লিগে সর্বশেষ জিতেছে ২০১৮-১৯ মৌসুমে। এর পরবর্তী চার মৌসুমের মধ্যে আল-হিলাল ৩ এবং বেনজেমার ইত্তিহাদ একবার শিরোপা উৎসব করেছে।

এএইচএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিশ্চিয়ানো রোনালদোকারিম বেনজেমাসৌদি প্রো লিগআল নাসর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভারত ছাড়তে রোনালদোর বিমান চাইলেন ক্যারিবিয়ান তারকা

ভারত ছাড়তে রোনালদোর বিমান চাইলেন ক্যারিবিয়ান তারকা

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

পর্তুগালকে দুশ্চিন্তায় ফেললেন রোনালদো, চোট ধারণার চেয়েও ‘গুরুতর’

মেসি-রোনালদো-পেলের প্রশংসায় ট্রাম্প, ভুলেই গেলেন ম্যারাডোনাকে

মেসি-রোনালদো-পেলের প্রশংসায় ট্রাম্প, ভুলেই গেলেন ম্যারাডোনাকে

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলা ট্রাম্পের মতে ‘মেসি পেলের চেয়ে ভালো’

রোনালদোকে ‘সর্বকালের সেরা’ বলা ট্রাম্পের মতে ‘মেসি পেলের চেয়ে ভালো’