• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

খেলতে চান জামাল, সমর্থনে চাপ নেই 

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৯ জুন ২০২৫, ১৬:১২
অ+
অ-
খেলতে চান জামাল, সমর্থনে চাপ নেই 

জামাল ভূঁইয়া বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক। প্রেস কনফারেন্স ও অন্য আনুষ্ঠানিকতায় থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে জামাল মাঠেই নামেননি। আজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে জামাল অধিনায়ক হয়ে আসলেও তিনি মাঠে নামবেন কিনা কাল এ নিয়ে এখনো কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। 

বিজ্ঞাপন

জামাল অধিনায়ক তিনি নিজেও জানেন না তার কালকের অবস্থান। আজ তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ' 'আমি একজন খেলোয়াড় আমি সব সময় খেলতে চাই। যদি ১০ মিনিট হয় অথবা ৬০ মিনিট হয় যতটা সময় পাই না কেন খেলতে চাই। '

ভারতের শিলংয়ে জামাল খেলতে পারেননি। এটা তার খারাপ লেগেছিল। আজ সেটা তার কন্ঠে আবার ফুটে উঠেছে, ' এটাই ( খেলা) আমার কাজ, কাজটা করতে না পারলে পেইনফুল। কিন্তু আল্টিমটলি দল আগে। যারা খেলবে তাদের শুভকামনা জানাব। তাদের অনুপ্রাণিত করব সেরাটা দিতে।'

এখনো পেনাল্টি পাননি ক্যাবরেরা, চাকরি নিয়ে চিন্তিত নন

জামাল ২০১৩ সাল থেকে বাংলাদেশ দলে খেলছেন। অর্ধ যুগের বেশি সময় বাংলাদেশ দলের আর্মব্যান্ড তার হাতে। ফুটবল বাংলাদেশের অন্যতম জনপ্রিয় খেলা হলেও বাংলাদেশের ম্যাচে দর্শকদের এত চাহিদা কখনো ছিল না সাম্প্রতিক অতীতে। আগামীকালের ম্যাচে সবাই খেলা দেখতে চায়। 

বিজ্ঞাপন

সমর্থকদের প্রত্যাশা ও উপস্থিতি চাপ হিসেবে দেখছেন না জামাল, ‘দশটা মানুষ থাকলে আর বিশ হাজার সেম। আমাদের ভালো খেলতে হবে এবং জিততে হবে এটাই লক্ষ্য থাকে। কে আসবে কে আসবে না সেটা বিষয় না। বাংলাদেশের ম্যাচ নিয়ে মানুষের উন্মাদনা আমরা দেখছি ও জানি। আমরা যখন খেলতে নামি তখন শুধু খেলা নিয়ে ভাবি এবং ফোকাস করি।'

এজেড/জেএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলজামাল ভুঁইয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা