• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

আরাউহোকে পেতে আগ্রহী চেলসি, বার্সা কী চায়?

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৯ আগস্ট ২০২৫, ১৭:২৬
অ+
অ-
আরাউহোকে পেতে আগ্রহী চেলসি, বার্সা কী চায়?

মৌসুম শুরুর আগেই গুরুতর ইনজুরিতে পড়েছেন লেভি কলউইল। যে কারণে বেশ বড় ধাক্কা খেয়েছে তার দল চেলসি। মাত্র ২২ বছর বয়সেই দলের অন্যতম ভরসার সেন্টার-ব্যাক হয়ে উঠেছিলেন তিনি। তবে দীর্ঘমেয়াদি ইনজুরির কারণে এই ইংলিশ ডিফেন্ডারের মৌসুম কার্যত শেষ হয়ে যেতে পারে। ফলে নতুন সেন্টার-ব্যাক প্রয়োজন হতে পারে ব্লুজদের।

বিজ্ঞাপন

বেশ কিছু গণমাধ্যম দাবি করেছে, চেলসি আপাতত নতুন সেন্টার-ব্যাক সই করানোর তাড়াহুড়ো দেখাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে এটি কেবল তাদের প্রকাশ্য অবস্থান, যেন ক্লাবটি সম্ভাব্য কোনো চুক্তিতে দর কষাকষির সুবিধা হারিয়ে না ফেলে। গ্রীষ্মকালজুড়ে মার্ক গুয়েহি, মারিও গিলা, জ্যারাড ব্রাথওয়েটদের মতো একাধিক ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির নাম জড়ালেও কাউকে নেয়নি তারা। 

এদিকে কলউইলের ইনজুরির পর নতুন ডিফেন্ডার আনার প্রয়োজনীয়তা আরো বেড়েছে। বিশেষ করে ব্লুজদের বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের মধ্যেও ইনজুরি সমস্যার ইতিহাস রয়েছে। স্প্যানিশ গণমাধ্যম ফিচাহেস-এর দাবি, চেলসি নজর রাখছে বার্সেলোনার উরুগুইয়ান সেন্টার-ব্যাক রোনাল্ড আরাউহোর দিকে।

প্রায় ৫০ মিলিয়ন ইউরো পেলে আরাউহোকে ছাড়তে রাজি বার্সেলোনা। তবে সাম্প্রতিক বছরগুলোতে ইনজুরি ভোগান্তির কারণে আরাউহো আর কাতালান ক্লাবটির অগ্রাধিকারের তালিকায় নেই। এখন দেখার বিষয়, চেলসি সত্যিই আরাউহোর জন্য প্রস্তাব পাঠায় কি না। তবে সেক্ষেত্রেও ঝুঁকি থাকছে। কারণ আরাউহো নিজেও ইনজুরি-প্রবণ এক ডিফেন্ডার।

বিজ্ঞাপন

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বার্সেলোনাট্রান্সফার মার্কেটচেলসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা