• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেমফিস

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫:০৮
অ+
অ-
নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেমফিস

চলছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব। রোববার (৭ সেপ্টেম্বর) বাছাইপর্বের ম্যাচে লিথুয়ানিয়ার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। প্রতিপক্ষের মাঠে গোল করে এদিন অনন্য এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।

বিজ্ঞাপন

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একাদশ মিনিটে রেকর্ড তৈরি করা গোল করেন মেমফিস। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাবেক তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সিকে। ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন ফন পার্সি। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ড স্পর্শ করেন মেমফিস। আর এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি।

মেমফিস ডিপাইয়ের রেকর্ড ভাঙা গোলটি ছিল দর্শনীয়। ডান দিক থেকে ডি-বক্সে কোডি গাকপোর ক্রস পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। এর মাধ্যমে নেদারল্যান্ডসের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হন এই তারকা ফরোয়ার্ড। লিথুয়ানিয়ার বিপক্ষে ৩৩তম মিনিটে টিম্বারের গোলে ব্যবধান দ্বিগুণ হয় নেদারল্যান্ডসের। পরে দুটি গোল করে প্রথমার্ধেই সমতা টানে স্বাগতিকরা।

জমে ওঠা লড়াইয়ের ৬৩তম মিনিটে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন বর্তমানে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলা মেমফিস। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও অ্যাথলেতিকো মাদ্রিদের সাবেক এই ফুটবলারের আন্তর্জাতিক ফুটবলে ১০৪ ম্যাচে মোট গোল সংখ্যা ৫২টি।

বিজ্ঞাপন

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিফানেদারল্যান্ডস ফুটবল দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

২০২৬ ফুটবল বিশ্বকাপবিশ্বকাপ চলাকালে যুক্তরাষ্ট্রে মানবাধিকার লঙ্ঘন এড়াতে ফিফাকে চিঠি

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ

ইরান বয়কট করলে বিশ্বকাপে যাবে কারা, আলোচনায় এশিয়ার দুই দেশ