• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে ফিফার বৈঠক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪৪
অ+
অ-
৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে ফিফার বৈঠক

ফিফা বিশ্বকাপের শেষ কয়েকটি আসরে খেলেছে ৩২টি করে দল। ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। পরবর্তী আসর অর্থাৎ ২০৩০ সালে ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী ফিফা। এ লক্ষ্যে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্কে কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ এবং দক্ষিণ আমেরিকার তিন ফুটবল ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

বিজ্ঞাপন

চলতি বছরের মার্চে উরুগুয়ের এক প্রতিনিধি প্রথমবারের মতো অনলাইনে ফিফার নির্বাহী কাউন্সিল সভায় প্রস্তাবটি উত্থাপন করেন। নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে আর্জেন্টিনা ও উরুগুয়ের ফেডারেশন সভাপতি ছাড়াও প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা এবং উরুগুয়ের প্রেসিডেন্ট ইয়ামান্দু অরসি উপস্থিত ছিলেন। এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইনফান্তিনোর কাছে প্রস্তাব পেশ করল কনমেবল।

বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডমিঙ্গুয়েজ লিখেন, ‘আমরা বিশ্বাস করি ২০৩০ বিশ্বকাপ হবে ঐতিহাসিক! ধন্যবাদ ইনফান্তিনো, আমাদের স্বপ্নের এই যাত্রায় একাত্ম হওয়ার জন্য। ফুটবল যখন সবার সঙ্গে ভাগাভাগি হয়, তখন উদযাপন সত্যিকার অর্থেই বৈশ্বিক হয়ে ওঠে।’

১৯৯৮ সালের পর প্রথমবার ২০২৬ বিশ্বকাপ ৩২ দলের পরিবর্তে ৪৮ দলে বাড়ছে। ২০৩০ সালের আসর হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বিস্তৃত আয়োজন। যেখানে ছয়টি আয়োজক দেশ তিন মহাদেশে ছড়িয়ে থাকবে। আয়োজকরা হলো উরুগুয়ে, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, স্পেন, পর্তুগাল ও মরক্কো।

বিজ্ঞাপন

৬৪ দলের টুর্নামেন্ট হলে কনমেবলের ১০ সদস্য দেশই স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে জায়গা পেতে পারে। এখন পর্যন্ত একমাত্র ভেনেজুয়েলা ছাড়া সব দেশ অন্তত একবার বিশ্বকাপে খেলেছে। আর্জেন্টাইন ফেডারেশনের সভাপতি ক্লদিও তাপিয়া লিখেছেন, ‘ফিফা সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য সম্মানের। আমরা এই বৈঠক চেয়েছিলাম, যাতে আমাদের স্বপ্ন বাস্তবে রূপ নিতে পারে। আমরা এক পরিবার।’

ডমিঙ্গুয়েজের মতে, ‘এটি শতবর্ষী আসর। তাই একে সাধারণ বিশ্বকাপ হিসেবে দেখা যাবে না। আমাদের স্বপ্ন হলো- গ্রুপ পর্বের ম্যাচগুলো উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে আয়োজন করা।’ ৬৪ দলের টুর্নামেন্ট হলে মোট ম্যাচ দাঁড়াবে ১২৮- যা বর্তমান ৬৪ ম্যাচের দ্বিগুণ। সমালোচকরা মনে করেন, এতে খেলার মান কমবে এবং বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্ব কমে যাবে।

এএল

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফিফাবিশ্বকাপ ফুটবল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে হামজার সেরা ফ্যানরা

ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের পতাকা নিয়ে যাচ্ছে হামজার সেরা ফ্যানরা

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

ট্রাম্পকে ইরানের পাল্টা চ্যালেঞ্জ: ‘বাদ দেওয়ার ক্ষমতা কারও নেই’

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

বিশ্বকাপে ইরানকে স্বাগতও জানাচ্ছেন ট্রাম্প, করছেন সতর্কও

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে