• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৮ অক্টোবর ২০২৫, ০৯:১৭
অ+
অ-
এবার মাদ্রাসা ক্রিকেট চালুর কথা জানালেন বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে গত সোমবার। পরদিন (মঙ্গলবার) প্রথমবারের মতো বোর্ড সভায় বসেন নতুন কমিটির সদস্যরা। যেখানে তারা প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। নবনির্বাচিত ২৫ পরিচালকের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান বেছে নেওয়া হয়েছে। জানা গেছে, মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়েও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি।

বিজ্ঞাপন

নতুন কমিটির সভা ছাড়াও আরেকটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল। সেখানে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানা। বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে বিসিবি।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বুলবুল বলেন, ‘মাদ্রাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে। সেই ব্যবস্থা করছি।’ এর আগে থেকে বিসিবির আয়োজনে স্কুল ক্রিকেট টুর্নামেন্ট হয়ে আসছে। মাদ্রাসা শিক্ষার্থীদেরও সেই আওতায় আনার সিদ্ধান্ত হতে যাচ্ছে নতুন সংযোজন।

আরও পড়ুন

২৩ কমিটির দায়িত্বে ২৩ পরিচালক, কোথাও নেই ফারুক
প্রথমবার বিসিবির দায়িত্ব পেয়ে যা বললেন পাইলট-তানিম
ক্রীড়া উপদেষ্টা ভোটারদের ডেকে নিয়ে হুমকি দিয়েছেন : আমিনুল

বিজ্ঞাপন

মাদ্রাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে টুর্নামেন্ট হবে সে ধারণাও দিয়েছেন নবনির্বাচিত এই সভাপতি। বুলবুল বলেন, ‘এখনও বিস্তারিত আলোচনা হয়নি। তবে আমরা যেহেতু পরিকল্পনা করেছি, অবশ্যই বাস্তবায়নের চেষ্টা করব। আপাতত ছোট (টি-টোয়েন্টি) ফরম্যাটে হবে।’

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমিনুল ইসলাম বুলবুলবিসিবিবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি

এফডিআর থেকে টাকা তোলার বিষয়ে যা বলল বিসিবি

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

বর্তমান ক্রিকেট বোর্ডকে নিয়ে তামিমের যত অভিযোগ

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার