তারুণ্যনির্ভর বাংলাদেশের কাছে যে প্রত্যাশা বাশারের

গতন কয়েক বছরে বাংলাদেশ দলের বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার অবসর নিয়েছেন। বিশেষ করে সীমিত বলের ক্রিকেট থেকে। যে কারণে বর্তমান ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে বেশির ভাগ ক্রিকেটারই তরুণ। সাবেক অধিনায়ক হাবিবুল বাশারও মনে করে বাংলাদেশ দল এখন তারুণ্যনির্ভর।
বিজ্ঞাপন
আজ বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাশার বলেন, 'আমাদের দলে এখন তুলনামূলক তরুণ। খুব বেশি সিনিয়র নেই। এই দলের কাছে প্রত্যাশা থাকে ব্যাটিং-বোলিং যেমনই হোক ফিল্ডিংটা ভালো হবে। এটা অনেক হেল্প করে। একটা ভালো ক্যাচ, একটা বাউন্ডারি সেইভ বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে।'
পাকিস্তানের বিপক্ষে পেসবান্ধব উইকেট বানানো নিয়ে বাশার বলেন, 'আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাব যে ওরা সাহসটা দেখিয়েছে। মিরপুরে শুধু স্পিন ট্র্যাক হয় তা নয়। প্রতিপক্ষের বিরুদ্ধে সুবিধা নিতে স্পিন ট্র্যাক তৈরি করি। এখানেও যদি ফাস্ট বোলিং ট্র্যাক করা যায়। আফগানিস্তানের বিপক্ষে টেস্টে ১০ উইকেটই পেসাররা নিয়েছে এখানে। কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকে। বিশ্বকাপেও এমন কন্ডিশন থাকবে।'
দলের ওপেনিং পজিশন ঠিক থাকলেই সব ঠিক এমনটাই মনে করেন বাশার, 'শুধু তানজিদ তামিম না, সাথে যারা আছে তিনজন সবাই যেন ধারাবাহিক থাকে। ওপেনিং জুটিটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ওপেনাররাই কিন্তু প্ল্যাটফর্মটা তৈরি করে দেয়। সেক্ষেত্রে ধারাবাহিকতা জরুরি। তানজিদ তামিম ভালো করছে সবশেষ খেলা গুলোতে। যাকেই খেলায় সে যেন পারফর্ম করে একটা সেটেল ওপেনিং পেয়ার যেন হয়। তাহলে দলের জন্য অনেক ভালো হবে।'
বিজ্ঞাপন
এসএইচ/এইচজেএস