• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৩ অক্টোবর ২০২৫, ১৭:৪১
অ+
অ-
বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের হাতে আছে আরো ২৪ ম্যাচ

বছর কয়েক আগেও ওয়ানডেতে বিশ্বের যেকোনো দলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতো বাংলাদেশ। বাকি দুই ফরম্যাটের তুলনায় ৫০ ওভারের ক্রিকেটে জয়ের হারও বেশি ছিল টাইগারদের। তবে এখন সেই ওয়ানডেতেই জিততে ভুলে গেছে বাংলাদেশ। টানা হারে আগামী বিশ্বকাপে সরাসরি খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।

বিজ্ঞাপন

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়ে অনেক গণমাধ্যমই গুঞ্জন ছড়িয়েছে যে, চলমান আফগানিস্তান ও আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে হারলেই বাংলাদেশের কোয়ালিফাই খেলতে হবে! তবে এসব খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আট দল। পাশাপাশি স্বাগতিক তিন দল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা র‍্যাংকিংয়ে সেরা আটের মধ্যে থাকলে সরাসরি সুযোগ পাবে সেরা ৯ দল। সেক্ষেত্রে বাংলাদেশকে অন্তত সেরা ৯-এর মধ্যে থাকতে হবে।

বিসিবি জানিয়েছে, ২০২৭ বিশ্বকাপের জন্য র‍্যাংকিংয়ের ভিত্তিতে সেরা আট দল বাছাই করা হবে ২০২৬ সালের নভেম্বরে। তার আগে বাংলাদেশ অন্তত ২৪টি ওয়ানডে ম্যাচ খেলবে। এসব ম্যাচের ফলাফল প্রভাব ফেলবে টাইগারদের র‍্যাংকিংয়ে। আর র‍্যাংকিংয়ের ভিত্তিতেই নির্ধারিত হবে বিশ্বকাপের দল।

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে ম্যাচ-

আফগানিস্তান - ১ ওয়ানডে

ওয়েস্ট ইন্ডিজ - ৩ ওয়ানডে 

বিজ্ঞাপন

পাকিস্তান - ৩ ওয়ানডে 

নিউজিল্যান্ড - ৩ ওয়ানডে 

অস্ট্রেলিয়া - ৩ ওয়ানডে

জিম্বাবুয়ে - ৫ ওয়ানডে

আয়ারল্যান্ড - ৩ ওয়ানডে

ভারত - ৩ ওয়ানডে

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেমন হবে একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেমন হবে একাদশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ