• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জানা গেল লিটনের মাঠে ফেরার সময়

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ১২:০০
অ+
অ-
জানা গেল লিটনের মাঠে ফেরার সময়

সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলার মাঝপথেই পাঁজরের চোটে পড়েছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। টুর্নামেন্টটিতে শেষ দুই ম্যাচের পাশাপাশি আফগানিস্তান সফর এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান সিরিজেও তিনি ছিলেন না। আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ-উইন্ডিজ দল তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে। এরপর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ফিরবেন লিটন।

বিজ্ঞাপন

জানা গেছে, পাঁজরের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফলে খেলবেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচই সন্ধ্যা ৬টায় শুরু হবে।

ওয়ানডে সিরিজ শেষে আগামীকাল (২৪ অক্টোবর) ঢাকা থেকে চট্টগ্রামে যাবে বাংলাদেশ দল। তবে আজই চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন লিটন-শরিফুলরা। যদিও এখনও টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি বাংলাদেশ। লিটন ছাড়াও কাঁধের ইনজুরি থেকে ফিরেছেন পারভেজ হোসেন ইমন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে তিনিও ছিলেন না।

সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। কিন্তু এরপর ওয়ানডেতে তাদের কাছে মিরাজের দল পাত্তাই পায়নি। সেখান থেকে ঘুরে দাঁড়াতে মিরপুরে স্পিননির্ভর উইকেট বানিয়ে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজ বর্তমানে ১-১ সমতায় আছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

বিজ্ঞাপন

এসএইচ/এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

লিটন দাসবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

‘কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়’ : বাংলাদেশ-পাকিস্তান ইস্যুতে মুখ খুললেন জয়

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেমন হবে একাদশ

সিরিজ বাঁচানোর ম্যাচে পাকিস্তানের মুখোমুখি বাংলাদেশ, যেমন হবে একাদশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ

সালমানের রান আউট থেকে সচেতনতার বার্তা দিলো রাওয়ালপিন্ডি পুলিশ