• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

নেশায় ‘ডুবে’ তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৫ নভেম্বর ২০২৫, ১৫:২২
অ+
অ-
নেশায় ‘ডুবে’ তারকা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ

মাদকাসক্তি থেকে বাঁচতে পুনর্বাসন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার শন উইলিয়ামস। সে কারণে তিনি নিজেকে জাতীয় দলের বাইরে রাখার কথাও জানিয়েছেন। রোডেশিয়ানদের জন্য এটি বড় ধাক্কাই বটে! ৩৯ বছর বয়সী উইলিয়ামস জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাটে ৯০০০ রান এবং ১৫০ উইকেট নিয়েছেন।

বিজ্ঞাপন

হারারেতে সেপ্টেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফ্রিকা অঞ্চলের কোয়ালিফায়ার সিরিজ অনুষ্ঠিত হয়েছে। ঘরের মাঠে হওয়া ওই সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নিয়েছিলেন শন উইলিয়ামস। জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি) বোর্ড বলছে, অভ্যন্তরীণ এক অনুসন্ধানে নিজেকে টি-টোয়েন্টি সিরিজ থেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে তিনি মাদকাসক্তি নিয়ে ব্যক্তিগত সংগ্রাম এবং স্বেচ্ছায় ‍পুনর্বাসন প্রোগ্রামে ভর্তি হওয়ার কথা জানান।

Sean Williams snagged both Virat Kohli and Rishabh Pant, India vs Zimbabwe, Men's T20 World Cup 2022, Melbourne, November 6, 2022

জেডসি’র গভর্নিং বডি জানায়, ‘উইলিয়ামস আর জাতীয় দলের স্কোয়াডের জন্য বিবেচিত হবেন না। জেডসি প্রত্যাশা করে– কেন্দ্রীয় চুক্তিতে থাকা প্রতিটি ক্রিকেটার যেন পেশাদারীত্বের মান, শৃঙ্খলা এবং দলের প্রোটোকল ও অ্যান্টি-ডোপিং নীতিমালা যথাযথভাবে অনুসরণ করে।’ জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের বিবৃতি নিয়ে অবশ্য মুখ খোলেননি এই তারকা অলরাউন্ডার।

আরও পড়ুন
আফগানিস্তানের জায়গায় ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়েকে নিলো পাকিস্তান
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে, জায়গা নিশ্চিত নামিবিয়ারও
ওয়ানডে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে শীর্ষে সিকান্দার রাজা, মিরাজ কোথায়?

বিজ্ঞাপন

নিজ থেকে মাদকাসক্তি থেকে বাঁচার লক্ষ্যে পুনর্বাসন কার্যক্রম শুরু ও জাতীয় দল থেকে উইলিয়ামসের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে জেডসি বলছে, ‘উইলিয়ামসের অতীত রেকর্ড রিভিউয়ের পর শৃঙ্খলা ভঙ্গের বিষয় এবং দলে অনিয়মিত হওয়ার নজির দেখা গেছে। যা দলের প্রস্তুতি ও পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। রিহ্যাবিলিটেশন গ্রহণ এবং জাতীয় দলের প্রতিশ্রুতি রক্ষার্থে পেশাদারীত্ব ও নৈতিক মানের জায়গা থেকে এই সিদ্ধান্তের প্রশংসা করছি।’

— Zimbabwe Cricket (@ZimCricketv) November 4, 2025

তিন ফরম্যাট মিলিয়ে ২১ ম্যাচে জিম্বাবুয়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন শন উইলিয়ামস। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে খেলেছেন ২৭৩ ম্যাচ। তার সঙ্গে ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি রয়েছে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। তবে তার ব্যক্তিগত এবং জেডসি’র সিদ্ধান্তের পর এখনই আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ বলে ধারণা করা হচ্ছে। জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সদস্যের অবদানের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি তার দ্রুত পুনর্বাসন প্রত্যাশা করছে জেডসি।

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জিম্বাবুয়ে ক্রিকেটআন্তর্জাতিক ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

পিএসএলের চুক্তি ভেঙে আইপিএলে, আইনি ঝামেলার মুখে মুজারাবানি

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

মুস্তাফিজের বদলি নিলো কলকাতা, তাই পিএসএল থেকে নাম প্রত্যাহার

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

চোট পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার