• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

মুস্তাফিজ-সোহানের সঙ্গে কাইল মায়ার্স-মালানও রংপুরে

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৮ নভেম্বর ২০২৫, ১৫:৪৯
অ+
অ-
মুস্তাফিজ-সোহানের সঙ্গে কাইল মায়ার্স-মালানও রংপুরে

আসন্ন বিপিএল সামনে রেখে দল গোছাতে শুরু করেছে ৫ ফ্র্যাঞ্চাইজি। দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশিদের দিকেও নজর রয়েছে তাদের। পুরনো ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স নুরুল হাসান সোহানের পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে দেশি ক্রিকেটার হিসেবে দলে ভিড়িয়েছে। ঢাকা পোস্টকে দলটির একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

 এ ছাড়া কোচিং স্টাফও চূড়ান্ত করে ফেলেছে রংপুর। যেখানে প্রধান কোচ মিকি আর্থারের সঙ্গে সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস, স্পিন বোলিং কোচ হিসেবে থাকছেন মোহাম্মদ রফিক।

আরও পড়ুন
পাঁচ ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্ত, বদলে গেছে চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের
সিলেটের প্রধান কোচ সোহেল, ব্যাটিংয়ে ইমরুল কায়েস

এরই মধ্যে বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে রংপুর। যার মধ্যে পাকিস্তান থেকে রয়েছেন খুশদিল শাহ, ফাহিম আশরাফ ও আকিব জাভেদের মতো ক্রিকেটাররা। এ ছাড়া ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালানও যুক্ত হয়েছেন দলটিতে।

বিজ্ঞাপন

এর আগের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলেছিলেন মারকুটে এই ব্যাটার। পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কাইল মায়ার্সকেও নিজেদের ডেরায় ভিড়িয়েছে রংপুর।

এসএইচ/এফআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রংপুর রাইডার্সবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট