• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

যে পজিশনে ব্যাটিং করতে চান মিরাজ

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৩৩
অ+
অ-
যে পজিশনে ব্যাটিং করতে চান মিরাজ

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। আগামীকাল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচের আগে আজ বৃৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিলেট অধিনায়ক।

বিজ্ঞাপন

নিজের ব্যাটিং পজিশনের প্রশ্নে মিরাজ জানান, কোন পজিশনে ব্যাটিং করবেন সেটা এখনো ঠিক করেননি। তিনি বলেন, 'দলের প্রয়োজনে যেখানে আমার খেলা উচিত আমি সেখানেই খেলার চেষ্টা করব। গত বছর টপ অর্ডারে কিন্তু আমি প্রথম থেকে খেলিনি, আমি দেখেছি প্রথম দিকে দলের কম্বিনেশন মিলানোর চেষ্টা করেছি আমি দেখতে পেরেছি যে উপরে একটু ঘাটতি আছে তখন আমি উপরে ব্যাটিং করেছি।'

'তাই এবারও ওরকম দেখা যেতে পারে, যে জায়গাটাতে আমি নিজেকে মানিয়ে নিতে পারি... আমি নিজে সেভাবে প্রস্তুতি নিচ্ছি। তাই ওই ভাবেই আমি চেষ্টা করব নিজেকে।'

এবারের বিপিএলে সিলেট টাইটান্সকে শিরোপা জেতাতে চান মিরাজ, 'দেখেন চ্যাম্পিয়নশিপ তো অনেক দূরের ব্যাপার। এখনো ১০ টা ম্যাচ খেলতে হবে। তারপর টপ র‍্যাঙ্কিংয়ে থাকতে হবে। এরপর সেমিফাইনাল, ফাইনাল মানে অনেক দূরের বিষয়।'

বিজ্ঞাপন

'প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আর অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিপিএলমেহেদি হাসান মিরাজবাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট