• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

প্রথম বলে উইকেটের পর মিতব্যয়ী সাকিব

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬
অ+
অ-
প্রথম বলে উইকেটের পর মিতব্যয়ী সাকিব

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্লে অফ আগেই নিশ্চিত করেছিল এমআই এমিরেটস। গতকাল (শনিবার) দুবাই ক্যাপিটালসের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচে তারা ২০ বল হাতে রেখে ৮ উইকেটে জিতল। এই ম্যাচে বল হাতে দারুণ নৈপুণ্য দেখান সাকিব আল হাসান। তাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করল এমিরেটস।

বিজ্ঞাপন

দুবাইকে ৮ উইকেটে ১২২ রানে থামাতে সর্বোচ্চ তিন উইকেট নেন এএম গজনফর। তবে কিপ্টে বোলিংয়ে চমৎকার ভূমিকা রাখেন সাকিব। ৪ ওভারে ১১ রান দেন ১ উইকেট নিয়ে। পঞ্চম ওভারে প্রথমবার বল হাতে নিয়েই উইকেট পান তিনি। বাঁহাতি স্পিনার ২৬ রানে উদ্বোধনী জুটি ভাঙেন নিজের প্রথম বলে। শায়ান জাহাঙ্গীরকে (১৭) থামান তিনি। প্রথম ওভারে মাত্র ২ রান দেন বাঁহাতি স্পিনার।

পরে টানা তিন ওভার বল করেন সাকিব, যথাক্রমে ৪, ১ ও ৪ রান দেন। মাঝে ড্যান মুসলি ও আরব গুল উইকেট নিলে চাপে পড়ে দুবাই। চার ওভারে সাকিব ডট দিয়েছেন অর্ধেকের বেশি বল, ১৫টি। দুবাইয়ের অধিনায়ক মোহাম্মদ নবী সর্বোচ্চ ২২ রানে অপরাজিত ছিলেন।

লক্ষ্যে নেমে ১৬.৪ ওভারে ২ উইকেটে ১২৬ রান করেন এমিরেটস। ৫৯ রানের মধ্যে দুই উইকেট পড়ার পর কিয়েরন পোলার্ডের ৩১ বলে ১ চার ও ৫ ছয়ে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে জেতে তারা। মঙ্গলবার আবুধাবিতে শীর্ষ দল ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ার খেলবে এমিরেটস।

বিজ্ঞাপন

এফএইচএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ক্রিকেটসাকিব আল হাসান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

বাবা-ছেলে গড়লেন ৫৯০ রানের জুটি

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’

বাংলাদেশের কাছে হারের পর শেহজাদ, ‘সহযোগী দেশ হয়ে যাচ্ছে পাকিস্তান’