• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

চট্টগ্রামকে বদলে দেওয়া রসিংটনকে চিনতে ভুল করেননি অ্যানালিস্ট অনীক নিয়োগী

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
২১ জানুয়ারি ২০২৬, ১৬:৩০
অ+
অ-
চট্টগ্রামকে বদলে দেওয়া রসিংটনকে চিনতে ভুল করেননি অ্যানালিস্ট অনীক নিয়োগী

অনেকটা আচমকা বিপিএলে আর্বিভাব অ্যাডাম রসিংটনের। চট্টগ্রাম রয়্যালসের হয়ে বিপিএল মাতিয়ে এরই মধ্যে চলেও গিয়েছেন এই ইংলিশ ক্রিকেটার। আঙুলের চোটের কারণে ঢাকা পর্বের আগেই বাংলাদেশ ছাড়েন তিনি। তবে যাওয়ার আগে রসিংটনের বার্তা ছিল, ভবিষ্যতেও বিপিএল খেলতে আসবেন তিনি। 

বিজ্ঞাপন

চলমান বিপিএলে সবমিলিয়ে চট্টগ্রাম রয়্যালসের হয়ে ৬ ম্যাচ খেলে করেছেন ২৫৮ রান।  রসিংটন বড় কোনো নাম নয়। সবশেষে নেপাল প্রিমিয়ার লিগে ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায়। যে কারণে আলাদা করে নজর কাড়েন চট্টগ্রামের পারফরম্যান্স অ্যানালিস্ট অনীক নিয়োগীর। 

চলমান বিপিএলের ফাইনালে জায়গা করে নিয়েছে চট্টগ্রাম। যেখানে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে জয়ে বড় অবদান ছিল রসিংটনের।

অনীকের কাছে জানতে চাওয়া হয় রসিংটনকে উড়িয়ে আনার ব্যাপারে। আজ বুধবার ঢাকা পোস্টকে তিনি বলেন, 'রসিংটনের যে ব্যাপার, টিম ম্যানেজমেন্ট আমাকে জিজ্ঞাসা করেছিল যে অ্যাভেইলেবল ভালো বিদেশি উইকেটকিপার ব্যাটার কে আছে? আমি তখন রসিংটনের নাম সাজেস্ট করেছিলাম, কারণ ওর রিসেন্ট ফর্ম খুব দারুণ ছিল নেপাল প্রিমিয়ার লিগে। ম্যানেজমেন্ট এর ক্রেডিট যে, ওকে এত দ্রুত উড়িয়ে আনতে পেরেছিল।' 

বিজ্ঞাপন

যদিও চট্টগ্রাম দলের শুরুটা ছিল অনিশ্চয়তার। ম্যাচ শুরুর একদিন আগেই দায়িত্ব ছেড়ে দেয় মালিকপক্ষ। এ নিয়ে সবার মধ্যে ছিল হতাশা, সে সময়ের পরিস্থিতি নিয়ে অনীক বলেন, 'একদম শুরুতে, আগের মালিকানায় কিছুটা অনিশ্চয়তার মধ্যে ছিলাম। তারপর যখন বিসিবি দলের দায়িত্ব নিলো তখন মনে হয়েছে ভালো কিছুই হবে, সেটাই হয়েছে।'

নিজের কাজ করার অবাধ স্বাধীনতা নিয়ে অনীক ধন্যবাদ দিয়েছেন টিম ম্যানেজমেন্টকে, 'অ্যানালিস্ট হিসেবে আমি আমাকে পরিপূর্ণভাবে প্রকাশ করার সুযোগ পেয়েছি এবং সেটার ক্রেডিট অবশ্যই সুমন ভাই, বাবুল স্যার, এবং নাফিস ভাইয়ের। উনারা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং আমি চেষ্টা করেছি আমার বেস্ট ইনপুট দেওয়ার। সবচেয়ে বড় ব্যাপার, প্লেয়াররা আমাদের গেম প্ল্যানগুলো মাঠে ভালোভাবে কাজে লাগাতে পারছে।'

এসএইচ/

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রাম রয়্যালসবিপিএল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

শুরুর আগেই নারী বিপিএল তিন মাস পেছানোর কারণ কী

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

বিপিএলের সেরা খেলোয়াড়ের অর্থপুরস্কার মাঠকর্মীদের দিলেন শরিফুল

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

পিছিয়ে গেল নারী বিপিএল শুরুর সময়

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট

নির্ধারিত সময়ে হচ্ছে না নারী বিপিএলের প্লেয়ার্স-ড্রাফট