• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

বড় জয়ের পর দুঃসংবাদ পেল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৬, ০৯:০৪
অ+
অ-
বড় জয়ের পর দুঃসংবাদ পেল বার্সেলোনা

লা লিগায় সর্বশেষ ম্যাচ হারের পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা। চেক প্রজাতন্ত্রের ক্লাব স্লাভিয়া প্রাগকে ৪-২ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের নবম অবস্থানে উঠেছে। কিন্তু ওই ম্যাচের পরই বড় দুঃসংবাদ পেয়েছে হ্যান্সি ফ্লিকের দল। এক মাসের জন্য মাঝমাঠের স্প্যানিশ তারকা পেদ্রিকে হারিয়ে বসেছে কাতালানরা।

বিজ্ঞাপন

সর্বশেষ ম্যাচে ৬১তম মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ২৩ বছর বয়সী এই ফুটবলার। ম্যাচ খেলে বার্সেলোনায় ফেরার পর পেদ্রির পায়ে পরীক্ষা করানো হয়। যেখানে তার ডান হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে। ওই চোট থেকে সেরে উঠতে পেদ্রির এক মাসের মতো সময় লাগবে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বার্সেলোনা।

এর আগে প্রাগের বিপক্ষে দারুণ জয়ের বার্সার কোচ হ্যান্সি ফ্লিক পেদ্রির চোট নিয়ে বলেছিলেন, ‘এটা ভালো খবর নয়।’ তখন অবশ্য তিনি ২৩ বছর বয়সী এই ফুটবলারের চোট কতটা গুরুতর তা জানতেন না। নতুন বছরে মৌসুমের দ্বিতীয়ভাগ যখন শুরু হয়েছে, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব ম্যাচ বার্সেলোনার সামনে। যেখানে পেদ্রিকে হারানো বার্সার জন্য বড় ধাক্কাই বটে।

আরও পড়ুন
পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে বড় জয় বার্সেলোনার
চ্যাম্পিয়নস লিগ : শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা কোন দলের কতটুকু?
বার্সেলোনার টানা ১১ জয়ের পর ফ্লিক বললেন, এটা ‘কিছুই না’

বিজ্ঞাপন

এখন পর্যন্ত চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার জার্সিতে ২৪ ম্যাচে শুরুর একাদশে খেলেছেন পেদ্রি। যেখানে ব্লুগ্রানারা বেশিরভাগ ম্যাচেই জিতেছে। পেদ্রি করেছেন ৪ গোল। গত মৌসুমে লা লিগা ও স্প্যানিশ কোপা দেল রের চ্যাম্পিয়নরা প্রতিযোগিতা দুটিতে ভালোভাবেই টিকে আছে। এবারও শিরোপা অক্ষুণ্ন রাখতে আসন্ন ম্যাচগুলো তাদের জন্য গুরুত্বপূর্ণ।

লা লিগায় এখনও পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা (২০ ম্যাচে ৪৯ পয়েন্ট)। যদিও দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তারা স্রেফ ১ পয়েন্টে এগিয়ে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে বার্সার অবস্থান নবম। আর রিয়াল ১৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বার্সেলোনালা লিগাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

নিউক্যাসলের হৃদয় ভেঙে দিলেন ইয়ামাল

৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

৯৭-এর স্মৃতি নিউক্যাসলের প্রেরণা, সতর্ক বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা

ইয়ামালের গোলে ফের ব্যবধান বাড়াল বার্সেলোনা