পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে ভারত

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। চতুর্থ দল চূড়ান্ত হবে আজ ভারত-পাকিস্তান ম্যাচের পর। দু’দলের কাছেই এই ম্যাচ এক রকম কোয়ার্টার ফাইনাল।
হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
পাকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছাবে ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। পাকিস্তান জিতলে দু’দলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে বিবেচ্য হবে নেট রান রেট।
সুপার সিক্সের গ্রুপ টু-এ ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচের আগে ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ৬। সমসংখ্যক পাকিস্তানের পয়েন্ট ৪। ভারতের নেট রান রেট ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই পাকিস্তানকে শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ধাক্কা পাক শিবিরে। উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ শায়ান চোট পেয়ে ছিটকে গিয়েছেন ছোটদের বিশ্বকাপ থেকে।
এখনও পর্যন্ত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে অপরাজিত পাঁচ বারের চ্যাম্পিয়ন ভারত। পাকিস্তানের মুখোমুখি হওয়ার আগে বৈভব সূর্যবংশী, বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডুরা ফুরফুরে মেজাজেই আছেন।
ভারত একাদশ : অ্যারন জর্জ, বৈভব সূর্যবংশী, আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা, অভিজ্ঞান কুন্ডু (উইকেটরক্ষক), বেদান্ত ত্রিবেদী, আরএস অম্বরীশ, কনিষ্ক চৌহান, খিলান প্যাটেল, হেনিল, দেবেন্দ্র প্যাটেল।
পাকিস্তান একাদশ : হামজা জহুর (উইকেটরক্ষক), সামির মিনহাস, উসমান খান, আহমেদ হুসেন, ফারহান ইউসুফ (অধিনায়ক), হুজাইফা আহসান, আলী হাসান বালুচ, আব্দুল সুবহান, মমিন কামার, মোহাম্মদ সায়াম, আলী রাজা।
এফআই