ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বড় স্বপ্ন নিয়ে যুব এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। ভক্ত-সমর্থক থেকে শুরু করে ক্রিকেটার কিংবা ম্যানেজমেন্টের সবারই নজর ছিল শিরোপাতে। তবে সেই শিরোপার কাছাকাছিও যেতে পারেনি আজিজুল হাকিম তামিমের দল।
ব্যর্থ বিশ্বকাপ শেষে আজ সোমবার বিকেলে দেশে এসে পৌঁছেছে যুবা টাইগাররা। দলের সঙ্গে সকল ক্রিকেটাররা ফিরেছেন।
শেষ ম্যাচে অবশ্য জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমির দৌড় থেকে আগেই ছিটকে গিয়েছিল বাংলাদেশ। সুপার সিক্সের শেষ ম্যাচে নিয়ম রক্ষার দিনে জিম্বাবুয়েকে ৭৪ রানে হারিয়ে বিশ্বকাপ শেষ করে বাংলাদেশের যুবারা।
বড় মঞ্চে আবারো ব্যর্থ জাওয়াদ আবরার। এই ওপেনারের কাছ থেকে অনেক প্রত্যাশা ছিল দলের। তবে আবরারের বিশ্বকাপ মিশনের রান দেখলে কেবল হতাশা আসবে। বিশ্বকাপে ৪ ইনিংসে ২০.৭৫ গড়ে ৮৩ রান, স্ট্রাইকরেট ৮৬। ভারতের বিপক্ষে ৫(৩), ইউএসএ এর বিপক্ষে ৪৭(৪২), ইংল্যান্ডের বিপক্ষে ৬(৩), জিম্বাবুয়ের বিপক্ষে ২৫(৪৮) রান করেছেন।
অন্যদিকে আরেক ওপেনার রিফাত বেগও করেছেন হতাশ। ক্রিজে থিতু হলেও বড় ইনিংসে ব্যর্থ হয়েছেন তিনি। মন্দের ভালো তামিম, তিন ফিফটিতে করেছেন ১৯৪ রান। মিডল অর্ডারেও ব্যর্থতার চিত্র দেখা গেছে বাংলাদেশের।
এসএইচ/এইচজেএস