• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫
অ+
অ-
জাতীয় দলে সাকিবের ফেরা নিয়ে যা বললেন সালাউদ্দিন

সম্প্রতি বিসিবি জানিয়েছে সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরাতে চায়। এমন আলোচনার মধ্যেই এবার নিজের প্রিয় শিষ্যকে নিয়ে কথা বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। আজ সংবাদ সম্মেলনে এই কোচ জানালেন, সাকিব এমন এক ক্রিকেটার যাকে যে কেউই দলে চাইবে।

বিজ্ঞাপন

সাকিবকে জাতীয় দলে ফেরানো কিংবা টিম ম্যানেজমেন্টের ভাবনা নিয়ে শুরুতে সালাউদ্দিন বলেন, 'এ ব্যাপারে মন্তব্য করা আমার জন্য খুব কঠিন। যদি কেউ বলে আমি সাকিবকে চাই না তাহলে মনে হয় আমরা বোকার রাজ্যে বাস করছি। সাকিবের মতো খেলোয়াড়… সবচেয়ে বড় কথা দলে ব্যালেন্স চলে আসে। একটা ব্যাটার একটা বোলার দুইদিকেই পাবেন। সাকিবও যদি ফিট থাকে… যে কেউ চাইবে, প্রশ্ন করার মতো বিষয় না।'

নতুন শুরু হতে যাওয়া অদম্য টুর্নামেন্টে থাকবে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম। এ প্রসঙ্গে সালাউদ্দিন জানান, 'এটা আগে অনেক দেশই এপ্লাই করেছে। আমরাও করে দেখতে চাই। অনেক সময় ভালো হতে পারে। ১২ জন খেলবে। খুব একটা খারাপ নিয়ম মনে হয় না। কাজ সবার জন্য বেড়ে যাচ্ছে। দিনশেষে ক্যাপ্টেন ডিসাইড করবে। কোচেরা আমরা তো বাইরে বসে থাকব। খেলা শুরু হয়ে গেলে আমাদের তেমন কিছু করার থাকে না।'

স্কোয়াড সাজানোর ব্যাখ্যা দিয়ে সালাউদ্দিন জানান, 'যেহেতু বিশ্বকাপের প্রস্তুতি নিয়েছিলাম, অনেক দিন একসাথে ছিলাম। তাই সেভাবেই দল রাখা হয়েছে। এখানে দ্বিতীয় অপশন চিন্তা করার সুযোগ নেই। পারফরম্যান্স আসবে কি না পরের ব্যাপার, ছেলেরা যেন সেরাটা দেয়। একটু হলেও যেন এখান থেকে কিছু শিখতে পারে।'

বিজ্ঞাপন

তিন দলের এই টুর্নামেন্ট অবশ্যই কঠিন পরীক্ষা হবে, 'দিনশেষে যখন আপনি মাঠে নামবেন সবাই তার সেরাটা দেওয়ার চেষ্টা করে। এখানে টপ ৪৫ খেলোয়াড় খেলছে। হেলদি কম্পিটিশন হবে, আগে খেলেছে ওরাও আছে তরুণরাও আছে। প্রতিদিন একেকটা সুযোগ। সিরিয়াসলি নিলে এটা বড় সুযোগ তার জন্য, সিরিয়াসলি না নিলে ডাউনফলও হতে পারে। সবাই সেরাটা দিবে আশা করি।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানবাংলাদেশ ক্রিকেটবিসিবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন