• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

১০ দিন পর জাতীয় দলের ক্যাম্পে কিংসের ৩ ফুটবলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০২
অ+
অ-
১০ দিন পর জাতীয় দলের ক্যাম্পে কিংসের ৩ ফুটবলার

২৩ মার্চ মালদ্বীপে সাফ অ-২০ টুর্নামেন্ট। এজন্য বাংলাদেশ অ-২০ দল যশোরে শামসুল হুদা একাডেমিতে ২৯ জানুয়ারি থেকে ক্যাম্প শুরু করেছে। ক্যাম্প শুরুর ১০ দিন পর কিংসের তিন ফুটবলার যোগ দিচ্ছেন।

বিজ্ঞাপন

প্রিমিয়ার ফুটবল লিগে এখন বয়স ভিত্তিক ফুটবলার নিবন্ধন ও একাদশে খেলানোর বাধ্যবাধকতা রয়েছে। তাই অ-২০ জাতীয় দলের ক্যাম্পে প্রিমিয়ার লিগের একাধিক ক্লাবের ফুটবলার ডাক পেয়েছেন। আবাহনী, মোহামেডান, আরামবাগসহ অন্য দলের ফুটবলাররা যোগ দিলেও কিংসের চন্দন রায়, স্যামুয়েল ও ইউসুফ জাতীয় দলের ক্যাম্পে যাননি ক্লাবের অনুমতি না পাওয়ায়।

প্রিমিয়ার লিগের বিরতি থাকায় অনুশীলনও বন্ধ রেখেছে কিংস। এরপরও জাতীয় দলে খেলোয়াড় ছাড়তে দশ দিন সময় নিয়েছে। সিনিয়র ও জুনিয়র উভয় জাতীয় দলে কিংসের ফুটবলার ছাড়া নিয়ে টানাপোড়েন থাকে। এবার ক্লাবের অনুশীলন বন্ধ এরপরও কেন বিলম্বে খেলোয়াড়দের ছাড়া এটার উত্তর কিংসের কোচিং স্টাফের কাছে নেই, টিম ম্যানেজমেন্টের কাছেও পাওয়া যায়নি। পুলিশ তাদের ২ ফুটবলারের মধ্যে এক ফুটবলারকে ছাড়লেও আরেক ফুটবলারকে ছাড়েনি এখনো। সিনিয়র জাতীয় দলে ম্যাচের ৭২ ঘন্টা আগে খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা থাকলেও জুনিয়র দলে ফিফা-এএফসি সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। ফলে ফুটবলার ছাড়ের বিষয়টি সম্পূর্ণ ক্লাবের । 

অ-২০ দলের হেড কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, '২১ জন নিয়ে অনুশীলন শুরু করেছি। বিসিএলের খেলোয়াড়েরা আসার পর এখন সংখ্যা ২৮। কিংসের ৩ জনও আজ আসবে। নিরবচ্ছিন্ন অনুশীলন চলছে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া নিয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য টুর্নামেন্টের শিরোপা।'

বিজ্ঞাপন

বাংলাদেশ সাফ অ-২০ টুর্নামেন্টে পড়েছে ভারত ও পাকিস্তানের সঙ্গে। তিন দলের মধ্যে দুই দল সেমিফাইনাল খেলবে। বাংলাদেশ গত বছর সাফ অ-১৯ টুর্নামেন্টে ভারতে রানার্সআপ হয়েছিল। 

এজেড/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলবাংলাদেশ ফুটবল ফেডারেশনবসুন্ধরা কিংস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ক্যাবরেরার দলে নেই জিকো, অনেক দিন পর ফিরলেন বিশ্বনাথ

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

ঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা

এশিয়ান কাপে বাংলাদেশঋতুপর্ণায় মুগ্ধতা, নড়বড়ে ডিফেন্স ও পরিকল্পনা-সমন্বয়হীনতা