• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ক্যারিবীয়দের কাছে হেরে স্কটল্যান্ডেরও নিচে নামল ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২
অ+
অ-
ক্যারিবীয়দের কাছে হেরে স্কটল্যান্ডেরও নিচে নামল ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে গতকাল (বুধবার) অন্যতম বড় ম্যাচে মুখোমুখি হয়েছিল সাবে দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে ১৯৭ রানের বড় লক্ষ্য দিয়ে ৩০ রানে জিতেছে ক্যারিবীয়রা। এ নিয়ে টানা দুই জয়ে শাই হোপের দল ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে। বিপরীতে হ্যারি ব্রুকের অধীনে ইংল্যান্ড প্রথমবারের মতো পুরো ২০ ওভারের ম্যাচে হারল। এরই মধ্য দিয়ে পয়েন্ট টেবিলে স্কটল্যান্ডেরও নিচে (তিন) নেমে গেল ইংলিশরা। 

বিজ্ঞাপন

মুম্বাইয়ের ওয়ানখেড়ে স্টেডিয়ামে দুই দলেরই ব্যাটিংয়ের শুরুটা ছিল সম্পূর্ণ বিপরীত। আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৮ রানে ২ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে। তবে শেরফান রাদারফোর্ডের হাফসেঞ্চুরি ও কয়েকজনের ছোট ক্যামিওতে ৬ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ পায় ক্যারিবীয়রা। অন্যদিকে, শুরুতে ঝোড়ো ব্যাটিং করে ২ ওভারে বিনা উইকেটে ৩১ রান তোলা ইংলিশরা পাওয়ার প্লেতে ৬৭ রান করে। এরপর খেই হারিয়ে ১৯ ওভারেই অলআউট হয় ১৬৬ রানে।

টস হেরে আগে ব্যাট করতে নামার পর দলীয় ৮ রানে প্রথম ওভারেই আউট উইন্ডিজ অধিনায়ক হোপ (০)। আর কোনো রান যোগ না হতেই ব্রেন্ডন কিং (১) ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এরপর পাল্টা লড়াই শুরু করেন শিমরন হেটমায়ার ও রোস্টন চেজরা। দুজন মিলে ৪৭ রানের জুটি গড়েন। ১২ বলে ২টি করে চার-ছক্কায় ২৩ রান করেন হেটমায়ার। ২৯ বলে ৩৪ রান করেন চেজ। ১৪ রানে ফেরেন রভম্যান পাওয়েলও।

Sherfane Rutherford struck his fifth T20I fifty in Mumbai, England vs West Indies, ICC Men's T20 World Cup, Mumbai, February 11, 2026

৬১ রানের জুটি গড়েছেন রাদারফোর্ড ও জেসন হোল্ডার। ক্যারিবীদের মূল পুঁজিটা আসে রাদারফোর্ডের ব্যাট থেকে, তিনি ৪২ বলে ২ চার ও ৭ ছক্কায় ৭৬ রানে অপরাজিত ছিলেন। ১৭ বলে ১ চার ও ৪ ছক্কায় ৩৩ রান করেন হোল্ডার। বিপরীতে ইংলিশদের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন জেমি ওভারটন ও আদিল রশিদ।

বিজ্ঞাপন

লক্ষ্য তাড়ায় ঝোড়ো শুরু পেলেও মাঝের বিপর্যয়টা সামলাতে পারেনি ইংল্যান্ড। ৬.৩ ওভারেই তারা ১ উইকেটে ৭৪ রান তুলে ফেলেছিল। রোস্টন চেজ জস বাটলারকে (১৪ বলে ২১) ফেরাতেই বদলে যায় ছবি। ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে রান তোলার গতি হারায়। ফিল সল্ট ১৪ বলে ৩০ এবং জ্যাকব বেথেল ২৩ বলে ৩৩ রানের ইনিংস খেলেছেন। এরপর গতি বাড়াতে গিয়ে নিয়মিত উইকেট হারিয়েছে ইংলিশরা। হ্যারি ব্রুক ও স্যাম কারানের ৪১ রান ছাড়া আর কোনো বড় জুটি আসেনি। কারান ৩০ বলে ৪৩ এবং ব্রুক ১৭ রান করেন। তাদের ইনিংস থামে ১৬৬ রানে।

Harry Brook walks back after falling for 17, England vs West Indies, T20 World Cup 2026, Mumbai, February 11, 2026

৩০ রানের ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার আকিল হোসেন, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি মিলে নিয়েছেন ৬ উইকেট। মোতি সর্বোচ্চ পেয়েছেন ৩ উইকেট। এ ছাড়া চেজ ২, দুই পেসার রোমারিও শেফার্ড ও শামার জোসেফ নিয়েছেন ১টি করে উইকেট। দুই ম্যাচের দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে ক্যারিবীয়রা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড আছে তিনে। সমান ২ পয়েন্ট নিয়ে নেট রানরেটে এগিয়ে থাকায় স্কটল্যান্ড দুইয়ে রয়েছে।

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটইংল্যান্ড ক্রিকেট দলটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দক্ষিণ আফ্রিকাকে ‘সবচেয়ে বোকা দল’ বললেন ভন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেড নিলামের আগে পাঁচ ক্রিকেটারের নাম প্রত্যাহার

দ্য হানড্রেড নিলামের আগে পাঁচ ক্রিকেটারের নাম প্রত্যাহার

বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন উইন্ডিজের ৯ ক্রিকেটার

বাণিজ্যিক বিমানে দেশে ফিরলেন উইন্ডিজের ৯ ক্রিকেটার