জেরার্ডের পাশে সালাহ, নতুন মাইলফলকে হালান্ড

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজ নিজ দলের হয়ে মাঠে নামেন আর্লিং হালান্ড ও মোহামেদ সালাহ। একজন গোল করিয়েছেন, অন্যজন করেছেন। তাতেই নতুন রেকর্ডে নাম লিখিয়েছেন দুজনই। নিজ ক্লাবের হয়ে নিজেদের নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
বুধবার দিবাগত রাতে সান্ডারল্যান্ডের বিপক্ষে মাঠে নামে লিভারপুল। ভার্জিল ভ্যান ডাইকের একমাত্র গোলে জয় পেয়েছে লিভারপুল। এই গোলটি অ্যাসিস্ট করেন দলের মিসরীয় তারকা ফুটবলার মোহামেদ সালাহ। আর এই অ্যাসিস্টের মাধ্যমে লিভারপুলের হয়ে যৌথভাবে গোল করানোর তালিকায় শীর্ষে অবস্থান করছেন তিনি। ৯২টি অ্যাসিস্ট করে তিনি ছুয়েছেন স্টিভেন জেরার্ডের রেকর্ড।
অন্য ম্যাচে ফুলহ্যামের মুখোমুখি হয় ম্যানচেস্টার সিটি। ম্যাচটিতে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় পান পেপ গার্দিওলার শিষ্যরা। তিনটি গোলের প্রতিটিই এসেছে প্রথমার্ধে। ম্যাচের ২৪তম মিনিটে অ্যান্টনি সিমিওনে গোল করে ম্যানচেস্টার সিটিকে এগিয়ে নেন। ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন নিকো ও’রেইলি। এদিকে ৩৯তম মিনিটে তৃতীয় গোলটি করেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানেই জিতে নেয় ম্যানচেস্টার সিটি।
এই ম্যাচে একটি গোল করে নিজেকে নতুন মাইলফলকে নিয়ে গেছেন হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে তার মোট গোল সংখ্যা ১৫৩টি। ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলকারির তালিকায় কিংবদন্তি কলিন বেলের সঙ্গে যৌথভাবে চার নম্বরে উঠে এসেছেন হালান্ড।
এমএমএম/