• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

প্রথম ভোটে উচ্ছ্বসিত মোরসালিনরা, ‘বঞ্চিত’ ঋতুপর্ণারা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৪
অ+
অ-
প্রথম ভোটে উচ্ছ্বসিত মোরসালিনরা, ‘বঞ্চিত’ ঋতুপর্ণারা

আজ জাতীয় নির্বাচন। সকাল সাড়ে সাতটা থেকে চলছে ভোট গ্রহণ। নানা খেলার বর্তমান ও সাবেক তারকারা ভোটাধিকার প্রয়োগ করছেন। কারো কাছে এটি প্রথম ভোট, আবার কারো কাছে বিগত সময়ের চেয়ে অনেক উৎসবমুখর।

বিজ্ঞাপন

জাতীয় দলের তারকা ফুটবলার শেখ মোরসালিন ভোট দিতে নিজ জেলা ফরিদপুরে গেছেন। ফরিদপুর-৪ আসনের ভোটার মোরসালিনের ভোট কেন্দ্র ছিল আদর্শ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। মোরসালিন উৎসবমুখর পরিবেশই দেখেছেন, ‘বেশ উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছি। তেমন সময় লাগেনি ভোট দিতে।’ 

যুব হকি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা আমিরুল ইসলামও ফরিদপুরের ভোটার। তিনিও প্রথমবারের মতো ভোট দিয়েছেন। তার অবশ্য আসন ফরিদপুর-৩। এশিয়ান গেমসের বাছাইয়ের জন্য জাতীয় হকি দলের প্রস্তুতি শুরু হয়েছে। খেলোয়াড়, কোচরা যেন ভোট দিতে পারেন এজন্য ক্যাম্প ছুটি দিয়েছে ফেডারেশন।

হকি খেলোয়াড়রা ভোট দেয়ার সুযোগ পেলেও ঋতুপর্ণারা পারেননি। নারী ফুটবল লিগে আগামীকাল শেষ রাউন্ডের ম্যাচ। বাংলাদেশ সেনাবাহিনীর বিপক্ষে ড্র করলেই ঋতুপর্ণাদের রাজশাহী চ্যাম্পিয়ন হবে। তাই নারী ফুটবলাররা প্রায় সবাই ক্যাম্পে থাকায় ভোট দিতে পারেননি। জাতীয় দল ও লিগের বাইরে থাকায় সাবিনা, মাসুরারা অবশ্য ভোট দেয়ার সুযোগ পেয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়ন নোশিন আঞ্জুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থীর এবারই প্রথম ভোট দিয়েছেন। খিলগাওয়ের বাসিন্দা নোশিনের ভোট কেন্দ্র খিলগাও মডেল স্কুল। দুপুরের দিকে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন এভাবে, ‘প্রথম সব কিছুই একটি ভিন্ন অনুভূতি। জাতীয় নির্বাচনে প্রথম ভোট দিয়েছি তাই একটু রোমাঞ্চিত।’

বাংলাদেশের হকির সূতিকাগার পুরান ঢাকার আরমানিটোলা স্কুল। বর্তমান ও সাবেক হকি খেলোয়াড়দের অনেকের ভোট কেন্দ্রও আরমানিটোলা স্কুল। সাবেক তারকা হকি খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেন, ‘আমি, নাইম, হাবুলসহ হকির অনেকেরই ভোট কেন্দ্র আরমানিটোলা স্কুল। সুন্দর পরিবেশেই ভোট দিতে পেরেছি।’

সাবেক তারকা ফুটবলার ও মোহামেডানের ফুটবল দলের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীব ভোট দিয়েছেন বাড্ডায়। বিগত সময়ের চেয়ে এবার ভোট তার কাছে ভিন্নতা লেগেছে, ‘মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে। সবার মধ্যেই উৎসবের আমেজ। আনন্দঘন পরিবেশের মধ্যে নির্বিঘ্নে ভোট প্রদান করেছি।’

বিজ্ঞাপন

এজেড/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ফুটবলসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

ঢাকায় নয়, ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দেবেন হামজা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

তারকা ক্রীড়াবিদ থেকে সংসদের স্পিকার : মেজর হাফিজের অনন্য যাত্রা

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানিয়ে যা বললেন প্রধানমন্ত্রী

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস

মির্জা ফখরুলের হাত ধরে রাজনীতি, সংরক্ষিত নারী আসনে আলোচনায় প্যারিস