চোট নিয়েও ভোট দিলেন জয়, প্রথমবারের অনুভূতি সাইফউদ্দিনের

আজ বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে শুরু হওয়া এই ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এই ভোট উৎসবে যোগ দিয়েছেন খেলোয়াড়রাও।
নিজ এলাকা চট্টগ্রাম থেকে ভোটে অংশ নিয়েছেন তামিম ইকবাল। এ ছাড়া নুরুল হাসান সোহান, আকবর আলিও দিয়েছেন ভোট। নিজ এলাকা ফেনী থেকে ভোট দিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
নিজের ফেসবুক পোস্টে সাইফউদ্দিন লিখেছেন, 'অবশেষে ভোট দিলাম—যেখানে আমার শৈশব কেটেছে, মাটির গন্ধে বড় হওয়া সেই চেনা জায়গাতেই। এটা শুধু একটা ভোট নয়, এটা নিজের শিকড়কে ছুঁয়ে দেখার অনুভূতি,
নিজের দায়িত্বকে অনুভব করার এক নীরব গর্ব। ছোটবেলার স্মৃতি, আজকের সিদ্ধান্ত—এই দুটো একসাথে মিলেই আজকের দিনটা আমার কাছে আলাদা।'
এ দিকে অদম্য কাপে খেলা মাহমুদুল হাসান জয়ও দিয়েছেন নিজের প্রথম ভোট। যদিও সবশেষ ফাইনাল ম্যাচে তিনি নিজে খেলেননি। পরে জানা যায় ইনজুরির কারণে ছিটকে যান জয়। এরপর আজ হাতে ব্যান্ডেজ নিয়েই ভোট দিয়েছেন।
এসএইচ/এইচজেএস