• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

১৫০ বছর পূর্তি টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৯
অ+
অ-
১৫০ বছর পূর্তি টেস্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ইংল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫০ বছর পূর্তি টেস্টের আগে গোলাপি বলের প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা করছে ইংল্যান্ড। ২০২৭ সালের ১১ মার্চ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দিবা-রাত্রির এই ঐতিহাসিক টেস্ট অনুষ্ঠিত হবে। ১৮৭৭ সালে একই মাঠে দুই দলের প্রথম টেস্টের স্মরণেই এই আয়োজনটি।

বিজ্ঞাপন

সাম্প্রতিক অ্যাশেজ সফরে প্রস্তুতির ঘাটতি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড। গত শীতে ৪-১ ব্যবধানে সিরিজ হারায় তারা। ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টের আগে গোলাপি বলের কোনো প্রস্তুতি ম্যাচ না খেলেই মাঠে নামে দলটি। শুধু ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে একটি অভ্যন্তরীণ ম্যাচ খেলেছিল তারা।

কোচ ব্রেন্ডন ম্যাককালাম স্বীকার করেছিলেন, প্রস্তুতিতে ঘাটতি ছিল। অ্যাডিলেডে তৃতীয় টেস্টেই সিরিজ হার নিশ্চিত হওয়ায় বিষয়টি আরও স্পষ্ট হয়।

এ অভিজ্ঞতার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা শুরু করেছে। ভবিষ্যৎ অ্যাশেজ সফরে সফরকারী দলগুলো যেন ভালো প্রস্তুতির সুযোগ পায়, সেটাই এই আলোচনার মূল বিষয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় খেলা চারটি দিবা-রাত্রির টেস্টেই হেরেছে ইংল্যান্ড। যদিও পরের অ্যাশেজ সিরিজে এমন ম্যাচ থাকার সম্ভাবনা কম। এরই মধ্যে ২০২৬-২৭ মৌসুমে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ইংল্যান্ডের সামনে। পাকিস্তান সফর, অস্ট্রেলিয়ায় সাদা বলের সিরিজ, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টেস্ট—সব মিলিয়ে প্রস্তুতিকে এবার বাড়তি গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড।

এমএমএম/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইংল্যান্ড ক্রিকেট দল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

প্রথম বাংলাদেশি হিসেবে হান্ড্রেডে মুস্তাফিজ, বেথেল-ব্রুকসসহ সতীর্থ যারা

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে ব্রিটেনের রাজাকে আমন্ত্রণ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ

১ লাখ পাউন্ডে ১০০ বলের ক্রিকেটে প্রথম বাংলাদেশি মুস্তাফিজ