• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা

পাকিস্তানকে হারিয়ে যা বললেন ভারতের জয়ের নায়ক

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২৪
অ+
অ-
পাকিস্তানকে হারিয়ে যা বললেন ভারতের জয়ের নায়ক

কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে ব্যাট করা সহজ ছিল না। তবে মন্থর পিচেই পাকিস্তানের বোলারদের ব্যাট হাতে রীতিমতো শাসন করেছেন ঈশান কিশান। অভিষেক শর্মার ব্যর্থতা বুঝতেই দেননি এই উইকেটরক্ষক-ব্যাটার।

বিজ্ঞাপন

৪০ বলে ৭৭ রানের ইনিংস খেলা ঈশানই পেয়েছেন ম্যাচের সেরার পুরস্কার। ম্যাচ শেষে সাফল্যের রহস্য জানিয়েছেন তিনি। তার মতে, নিজের দক্ষতায় আস্থা রাখতে পারাটাই আসল কাজ।

ম্যাচ শেষে ঈশান বলেন, 'উইকেট সহজ ছিল না। সবসময় নিজের দক্ষতার ওপর আস্থা রেখে ব্যাট করতে হয়। শুধু বলের ওপর চোখ রেখে যতটা সম্ভব রান তোলার চেষ্টা করেছি। নিজের দক্ষতায় আস্থা রেখেছি। অফ সাইডে শট বাড়ানোর জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। তারই সুফল পাচ্ছি।'

প্রেমদাসার বড় মাঠে ফিল্ডিংয়ের গ্যাপ খুঁজে শট খেলার চেষ্টা করেছেন ঈশান। ১০টি চার এবং ৩টি ছক্কা দিয়ে সাজানো ইনিংস নিয়ে ইশান বলেছেন, 'এক-দুই রান নেওয়ার ওপরেও জোর দিয়েছি আমরা। এককে দুই বা দুইকে তিন করার চেষ্টা করেছি। আমাদের লক্ষ্য ছিল ১৬০-১৭০ রান তোলা। আমরা জানতাম এমন মন্থর পিচে এই রান বেশ ভালো।'

বিজ্ঞাপন

ভারত-পাকিস্তান লড়াই নিয়ে ঈশান বলেন, 'এই ম্যাচ সব সময় আলাদা। জয়টা শুধু আমাদের জন্যই গুরুত্বপূর্ণ নয়। দেশের জন্যও প্রয়োজন ছিল। ওদের দলে কয়েক জন ভালো স্পিনার রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে এই জয়টা আমাদের আরও আত্মবিশ্বাসী করবে। পরের ম্যাচগুলোয় কাজে লাগবে।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটপাকিস্তান ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

গেইলের ১৭৫ রানের রেকর্ড ভাঙতে চান সূর্যবংশী

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমাদের হারিয়ে দিলো’

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

আমরা যখনই যা চেয়েছি সেটা পেয়েছি : দ্রাবিড়

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!

কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!