বিজ্ঞাপন

মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচে শাস্তি পেলেন দুই দলের দুই ক্রিকেটার

অ+
অ-
মুম্বাই-বেঙ্গালুরু ম্যাচে শাস্তি পেলেন দুই দলের দুই ক্রিকেটার

গতকাল রোববার গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বাইকে হারিয়ে জিতেছে বেঙ্গালুরু। এই ম্যাচে দুই দলের দুই ক্রিকেটার নিয়ম ভাঙায় শাস্তি পেয়েছেন। তারা হলেন বেঙ্গালুরুর হার্ডহিটার টিম ডেভিড এবং মুম্বাইয়ের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। দুজনে ভিন্ন ভিন্ন অপরাধে শাস্তি পেয়েছেন।

বিজ্ঞাপন

মুম্বাই ম্যাচে মাঠের দুই আম্পায়ার বীরেন্দ্র শর্মা এবং স্বরূপানন্দ কুমারের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন ডেভিড। ঘটনাটি ঘটে ১৮তম ওভারে। হার্দিকের একটি বলে বড় ছয় মেরেছিলেন ডেভিড। আম্পায়াররা বল বদলাতে বাধ্য হন। যে বল বেছে নেওয়া হয়েছিল সেটি হাতে নিয়ে অসন্তুষ্ট ছিলেন ডেভিড।

ডেভিড আম্পায়ারের নির্দেশ অমান্য করেছেন। তাই তার ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তিনি আইপিএলের শৃঙ্খলাবিধির ২.৪ ধারা ভেঙেছেন। জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে তার নামের পাশে। ডেভিড নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির শাস্তি মেনে নিয়েছেন।

হার্দিককে শাস্তি পেতে হয়েছে মন্থর ওভার রেটের কারণে। হার্দিকের ১২ লাখ রুপি জরিমানা হয়েছে। রবিবারের এই ম্যাচ চলেছে ৪ ঘণ্টা ২২ মিনিট, যা চলতি মৌসুমে দীর্ঘতম।

বিজ্ঞাপন

এইচজেএস