• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই ভাইয়ের লড়াই

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৭
অ+
অ-
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দুই ভাইয়ের লড়াই

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকা চারটি পরিবর্তন এনে সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়। এই ম্যাচেও দাপট দেখিয়ে জিতেছে তারা, ৪০ বল হাতে রেখে ৬ উইকেটে আমিরাতকে হারিয়েছে।

বিজ্ঞাপন

আজকের জয়ের ফলে গ্রুপের চার ম্যাচের সবগুলো জিতে সুপার এইটে যাচ্ছে প্রোটিয়ারা। আগামী ২২ ফেব্রুয়ারি সুপার এইটে ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচে দুই দলের কোচিং স্টাফে থাকবেন দুই ভাই এলবি মর্কেল ও মরনে মর্কেল।

নিজের দেশ দক্ষিণ আফ্রিকার পরামর্শক হিসেবে কাজ করছেন এলবি মর্কেল। তার ছোট ভাই মরনে মর্কেল ভারতের বোলিং কোচ। দুই ভাইয়ের লড়াইয়ে কোন দলকে সমর্থন করবেন তার মা মারিয়ানা মর্কেল? মারিয়ানা অবশ্য দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করার কথাই জানালেন।

এ প্রসঙ্গে এলবি বলেন, 'আমাদের মধ্যে এখন কথা হচ্ছে না। আমার মনে হয়, আমাদের থেকে মা বেশি চিন্তায় আছে। মা বুঝতে পারছে না, ভারত না দক্ষিণ আফ্রিকা, কাকে সমর্থন করবেন।'

বিজ্ঞাপন

ম্যাচ নিয়ে এলবি বলেন, 'আমাদের দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে। ওরা ভারতের মাটিতে আইপিএল খেলে। ফলে এখানে খেলার অভিজ্ঞতা আছে। তাতে আমাদের সুবিধা হবে। চাপ সামলে ভালো খেলার ক্ষমতা আমাদের আছে। তবে হ্যাঁ, সুপার এইটে চাপ তো থাকবেই। আশা করি, আমরা চাপ সামলাতে পারব।'

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভারতীয় ক্রিকেটদক্ষিণ আফ্রিকা ক্রিকেটটি টোয়েন্টি বিশ্বকাপ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

দুই দলই সেমিতে খেললেও ইংল্যান্ডের চেয়ে বেশি অর্থ পেয়েছে দক্ষিণ আফ্রিকা

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

চলতি বছর নির্ধারিত সূচির বাইরে ৩টি সিরিজ খেলবে ভারত!

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

মধ্যপ্রাচ্যের উত্তাপ আইপিএলে : হুমকির মুখে কোটি টাকার টুর্নামেন্ট

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’

‘ফাইনাল খেলা ভারতের ডিএনএ–তে, আর পাকিস্তানের বিদায় নকআউটের আগে’