বিজ্ঞাপন

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ে যাদের ওপর দায় দিলেন কোচ

অ+
অ-
বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার বিদায়ে যাদের ওপর দায় দিলেন কোচ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা আট দল নির্ধারিত হয়ে গেছে। বিদায় নিয়েছে বাকি ১২টি দল। ওই তালিকায় আছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াও। জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার কাছে হেরে ইতোমধ্যে বিদায় নিশ্চিত করা মার্শ-ম্যাক্সওয়েলদে আরও একটি ম্যাচ বাকি। ওমানের বিপক্ষে তারা নিয়মরক্ষার সেই ম্যাচে আজ (শুক্রবার) মাঠে নামবে। তার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপকে গুরুত্ব না দেওয়ার অভিযোগ উঠেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।  

বিজ্ঞাপন

সাবেক ক্রিকেটার ও বিশ্লেষকদের অভিযোগ– অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপকে প্রাধান্য দেয়নি এবং তাদের কাছে সর্বশেষ ‘অ্যাশেজ’ সিরিজই বেশি গুরুত্বপূর্ণ ছিল। সেই অভিযোগ প্রত্যাখ্যান করে এমন দাবিকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে মন্তব্য করেছেন অজিদের প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। এক্ষেত্রে তিনি দায় দিয়েছেন দলে থাকা ক্রিকেটাররা দলগত পারফর্ম করতে না পারাকে। একইসঙ্গে দেশে ফিরে এই টুর্নামেন্টে নিজেদের ব্যর্থতার পর্যালোচনা করার কথাও জানিয়েছেন ম্যাকডোনাল্ড।

স্টিভ স্মিথকে একাদশের বাইরে রাখলেও ব্যাটিং লাইনআপ যথেষ্ট ভারসাম্যপূর্ণ বলে দাবি করেছেন অস্ট্রেলিয়ান কোচ, ‘আমি মনে করি আমরা ২০২১ সালে একবার (টি-টোয়েন্টি বিশ্বকাপ) জিতেছিলাম এবং এরপর থেকে আমরা ফরম্যাটটিতে অতটা সফল নই। যদিও অস্ট্রেলিয়ান দলের ওপর প্রত্যাশা বেশি ছিল এবং এটি যৌক্তিকও। কিন্তু বসে বসে যদি বলা হয়– আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে অন্য ফরম্যাট বা সিরিজকে বেশি প্রাধান্য দিয়েছি, তাহলে সেটি সম্পূর্ণ মিথ্যা।’

Travis Head has a few words with his team-mates before the start of the match, Australia vs Zimbabwe, T20 World Cup, Colombo, February 13, 2026

ঠিকঠাক পারফর্ম করতে না পারলেও, বিশ্বকাপের স্কোয়াড ও ম্যাচ খেলা একাদশ যথেষ্ট ভারসাম্যপূর্ণ ছিল বলে মনে করেন ম্যাকডোনাল্ড, ‘আমার মতে যখন আপনি ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস এবং মিচেল মার্শ থাকা সত্ত্বেও, আমরা আমাদের বক্সে থাকা পুরো শক্তি কাজে লাগাইনি বলবেন– সেটি অন্যায়। আমি তাদের নাম নিয়েছি কারণ তারাও (সর্বশেষ অ্যাশেজে) টেস্ট খেলেছে। সুতরাং আপনি টেস্ট ক্রিকেট খেলবেন মানে প্রতিটি কন্ডিশনে নিজেকে সমন্বয় করার দক্ষতা আপনার আছে। এই কন্ডিশনেও নিজেদের কাজটা ঠিকঠাক করার মতো যথেষ্ট ভারসাম্য আছে এই দলে।’

বিজ্ঞাপন

এরপরই ক্রিকেটাররা পারফর্ম করতে না পারায় এমন ফল বলে উল্লেখ করেন অজি কোচ। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়া খেলোয়াড়দের দলগত পারফরম্যান্সেরও অভাব দেখেন ম্যাকডোনাল্ড, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে যারা একসঙ্গে পারফর্ম করতে পারেনি। যা এই দলে কদাচিৎ ঘটে। এখানে থাকা ক্রিকেটাররা যথেষ্ট ভালো মানের বলে বিশ্বাস করি এবং আমরা বাইরে থাকা কাউকে মিস করছি ব্যাপারটা এমনও নয়। দেখতে হবে যারা আছে তাদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারছে কি না, সেটি না হওয়ায় আমরা হতাশ। আমরা বিষয়টি স্বীকার করি এবং এই সংক্রান্ত সমালোচনা ন্যায্য এবং যৌক্তিক।’

এএইচএস