ভারতীয় দর্শকদের চুপ করিয়ে দিতে চান কারান

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এখনো পর্যন্ত নিজেদের মতো করে পারফর্ম করতে পারেনি ইংল্যান্ড। গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে হারতে হারতে জিতেছে হ্যারি ব্রুকের দল। তবে এবার সেমিতে এসে নিজেদের সেরাটা দিতে চায় ইংলিশরা।
মুম্বাইয়ে বৃহস্পতিবার দ্বিতীয় সেমি-ফাইনালে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগের দিন আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজেদের স্যাম কারান বলেন, 'সবাই বলছে, ইংল্যান্ড কবে নিখুঁত ম্যাচ খেলবে। এটা (অ্যাডিলেইডের সেমি-ফাইনাল) আমাদের নিখুঁত ম্যাচ। তাই আমরা যদি সেটার কাছাকাছি যেতে পারি, তাহলে দারুণ ব্যাপার হবে।'
'আমরা ইতিবাচক অনেক কিছুই (সেখান থেকে) নিচ্ছি। সত্যি বলতে, আমরা নিখুঁত ম্যাচ খেলি বা না, সেটাকে আমি গুরুত্ব দিচ্ছি না। আমি স্রেফ জিততে চাই এবং আরেকটি বিশ্বকাপ ফাইনালে যেতে চাই।'-যোগ করেন তিনি।
সেমিতে টস খুবই গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন কারান, 'সেমি-ফাইনালে, প্রচুর… শিশির আছে নাকি নেই, সেই ভাবনা ভুলিয়ে দেবে চাপ। যদি আমরা আগে বোলিং করি, আশা করি, দারুণ করব আর যদি আগে ব্যাট করি তো আশা করি, বড় সংগ্রহ গড়তে পারব।'
'মাঠের দর্শকরা যে আবহ তৈরি করবে, এর জন্য আমরা প্রস্তুত। খেলোয়াড় হিসেবে আপনি আরও রোমাঞ্চ অনুভব করবেন। এমন স্টেডিয়াম ও চিৎকারের মধ্যে খেলা হবে দারুণ একটি ব্যাপার। যদি আমরা (ভারতের) সমর্থকদের চুপ রাখার পথ বের করি নিতে পারি, তাহলে সম্ভবত আমরা ম্যাচে খুব ভালো করব।'-যোগ করেন তিনি।
এইচজেএস