বাংলাদেশ সফরে পুলিশ কর্মকর্তাকে টিম ম্যানেজার করল পিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টে পরিবর্তন অব্যাহত রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের অ্যাওয়ে ওয়ানডে সিরিজে ক্রিকেট টিমের ম্যানেজারকে সরিয়ে দিয়েছে তারা। নাভিদ আকরাম চিমাকে অপসারণ করেছে পিসিবি।
পাকিস্তানের টিম ম্যানেজার হিসেবে কয়েক দফা কাজ করেছেন চিমা। গত বছর টি-টোয়েন্টি এশিয়া কাপেও এই দায়িত্বে ছিলেন তিনি, যেখানে পাকিস্তানের সঙ্গে ভারতের হ্যান্ডশেক না করা নিয়ে বিতর্ক শুরু হয়। তাকে বাংলাদেশ সফর থেকে বাদ দিচ্ছে বোর্ড।
চিমার স্থলাভিষিক্ত করা হয়েছে ইরতাজা কুমাইলকে। ১৮তম গ্রেডের এই পুলিশ কর্মকর্তা দুই বছর আগে ক্রিকেট বোর্ডে যোগ দেন, জাতীয় দলের নিরাপত্তা ম্যানেজার হিসেবে কাজ করেছেন এতদিন।
কুমাইলের নিয়োগে তার আগের জায়গা মানে নিরাপত্তা কর্মকর্তা হচ্ছেন সালমান লিয়াকত। পিসিবি আরও জানিয়েছে, দলের বিদেশি কোচিং স্টাফরা সরাসরি ঢাকায় স্কোয়াডের সঙ্গে যোগ দেবেন। ৮ মার্চ থেকে শুরু হবে এই সিরিজ। বাংলাদেশ সফরের আগে জাতীয় দল দুই দিনের একটি ট্রেনিং ক্যাম্প করবে।
এফএইচএম/