• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ১৯:১৭
অ+
অ-
২৭ বছর পর বাবার রেকর্ড ভাঙলেন কিউই পেসার

ক্রিকেটে যেকনো রেকর্ড করতে পারাই একজন ক্রিকেটারের জন্য আনন্দের। তবে নিজের বাবার গড়া রেকর্ডই যদি কেউ ভাঙেন তাহলে সেটা সত্যিই বিশেষ। এবার এমনই এক ঘটনা ঘটেছে নিউ জিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট প্লাংকেট শিল্ডে।

বিজ্ঞাপন

অকল্যান্ডের বিপক্ষে ওটাগোর হয়ে ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন থমাস ও'কনর। দুর্দান্ত বোলিং করে নিজের বাবার ২৭ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছেন এই পেসার।

একই টুর্নামেন্টের ১৯৯৯ সালে ওটাগোর বিপক্ষেই ১২ উইকেট নিয়েছিলেন থমাসের বাবা শেইন ও'কনর। অকল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন শেইন। পরে দ্বিতীয়বার তার শিকার ৬৪ রানে ৬ উইকেট। শেইনের এমন বোলিংয়ের পর ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল ওটাগো।

বাবাকে ছাড়িয়ে ম্যাচে ১৩ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন এবার ছেলে থমাস। প্রথম ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট নেন তিনি। দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে তিনি নেন ৬ উইকেট। সব মিলিয়ে ৮৫ রানে ১৩ উইকেট নিয়ে ওটাগোর ৯ উইকেটের জয়ের নায়ক ২১ বছর বয়সী পেসার।

বিজ্ঞাপন

অবাক করা ব্যাপার হলো বাবা-পুত্রের এই রেকর্ড গড়া-ভাঙার খেলায় সাক্ষী একজন আম্পায়ার। দুই ম্যাচেই আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন নিউ জিল্যান্ডের বিলি বাউডেন।

এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নিউজিল্যান্ড ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

বিশ্বকাপ হারের পর নিউজিল্যান্ডের স্কোয়াডে ৩ নতুন মুখ

চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ

চ্যাম্পিয়ন হওয়ার পর শাস্তি পেলেন আর্শদীপ

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা

টানা দু’বার চ্যাম্পিয়ন হওয়া ভারতকে সেরা দল মানেন না সাবেক ইংলিশ তারকা

বিশ্বকাপ জিতে ভারতের যত প্রথম কীর্তি

বিশ্বকাপ জিতে ভারতের যত প্রথম কীর্তি