• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

ক্রীড়া প্রতিবেদক
ক্রীড়া প্রতিবেদক
১২ মার্চ ২০২৬, ২১:৪৭
অ+
অ-
মিরপুরের উইকেটে পরিবর্তনের হাওয়া দেখছেন বাশার

লম্বা সময় ধরে মিরপুরের পিচ কিউরেটরের দায়িত্বে ছিলেন গামিনি ডি সিলভা। অনেকেরই ধারণা, মিরপুরের স্লো উইকেটের পেছনে বড় দায় এই লঙ্কান কিউরেটরের। আলোচিত সেই কিউরেটরের পর দায়িত্ব নিয়েছেন টনি হেমিং। চলমান পাকিস্তান সিরিজের উইকেটও তার তত্ত্বাবধানেই বানানো হয়েছে।

বিজ্ঞাপন

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই পেসাররা দারুণ পারফর্ম করেছেন। বরাবরের স্পিন বান্ধব উইকেটের প্রথা ভেঙে মিরপুরে এমন পরিবর্তন আনায় হেমিংয়ের প্রশংসা করেছেন হাবিবুল বাশার।

আজ বৃৃহস্পতিবার মিরপুরে গণমাধ্যমকে বাশার বলেন, 'দারুণ বোলার! নাহিদ উইকেট পেয়েছে, ভালো বল করেছে। আমাদের একজন পেসার ব্যাটারদের পেছনের পায়ে ঠেলে দিচ্ছে এটা দেখতে পাওয়া ভীষণ আনন্দের ব্যাপার।'

২০২৭ বিশ্বকাপ নিয়ে টাইগারদের পরিকল্পনার কথা জানিয়ে বাশার বলেন, 'পরের বিশ্বকাপের জন্য যে পরিকল্পনা করে বাংলাদেশ এগোচ্ছে, মৌসুমের প্রথম ম্যাচ খুব ভালো কাটল। ব্যাটিংও ভালো হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পারফরম্যান্স যেন ধারাবাহিক হয়। এটাই সামনে বড় চ্যালেঞ্জ।'

বিজ্ঞাপন

মিরপুরের উইকেট নিয়ে বাশার বলেন, 'এত প্রত্যাশা অবশ্যই ছিল না। মিরপুরের উইকেট নিয়ে তো অনেকেই অনেক কিছু বলে। এটা এমন একটা দিন যেখানে  একজন পেসার দুর্দান্ত বল করেছে। রানার মতো এমন স্পেল সবসময় দেখা যায় না। এমন নয় পাকিস্তান খারাপ দল। তাদের নতুন খেলোয়াড় থাকলেও ভালো খেলোয়াড়। নাহিদের স্পেল ম্যাচের গতিপথ বদলে দিয়েছে।'

এসএইচ/এইচজেএস 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাংলাদেশ ক্রিকেট

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

নাহিদ রানার প্রশংসা করে যা বললেন বাশার

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

দ্য হানড্রেডে অবিক্রিত রিশাদ হোসেন

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

সাক্ষাৎকার গ্রহণ শেষপ্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম