পাকিস্তানকে ‘পাড়ার ক্লাব’ বানানো নাহিদের প্রশংসায় কামরান

বাংলাদেশ সফরের শুরুটা মোটেও ভালো হলো না পাকিস্তানের। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের সামনে পাত্তাই পায়নি তারা। পাকিস্তানের এমন পরাজয় ক্ষোভ ঝেড়েছেন কামরান আকমল। তার মতে পাকিস্তানের এই পারফরম্যান্স পাড়ার কোনো ক্লাবের মতো।
বিজ্ঞাপন
কামরান বলেন, 'মনে হচ্ছিল, বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে কোনো ক্লাবের বিপক্ষে খেলছে আন্তর্জাতিক কোনো দল। আমি বাসিত ভাইকে ফোন করেছিলাম, আমরা কেমন ক্রিকেট খেলছি সেটা বর্ণনার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। এমন ব্যাটিং ক্লাব ক্রিকেটেও দেখা যায় না। ক্লাবের ক্রিকেটাররাও এত খারাপ খেলে না।'
প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ধসিয়ে দেওয়ার কাজটা করেছেন নাহিদ রানা। এই পেসারকে নিয়ে কামরান বলেন, 'আমাদের সব ব্যাটারই ব্যাকফুটে খেলেছে। একজনও সামনে এসে খেলেনি। মোহাম্মাদ রিজওয়ান অভিজ্ঞ ক্রিকেটার, তার অন্তত বোঝা উচিত ছিল বেরিয়ে এসে তাকে সোজা ব্যাটে শট খেলতে হবে। কিন্তু সে দুবার কাট করতে গিয়ে আউট হয়েছে।'
পাকিস্তানের আরেক সাবেক ক্রিকেটার বাসিত আলি দায় দিয়েছেন টিম ম্যানেজমেন্টকেও। তিনি বলেন, 'প্রথমে ওই ব্যক্তিকে গুলি করা উচিত যে দলকে পাওয়ার প্লের ১০ ওভারে কমপক্ষে ৬০ রান করার নির্দেশনা দিয়েছে। সে জীবনে কখনো মাঠে ক্রিকেট খেলেনি…সে কি দেখেনি এখানকার কন্ডিশন কেমন? বাংলাদেশে এসে ভারতও হেরে গেছে, সে কি জানত না?'
বিজ্ঞাপন
এইচজেএস