• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৬, ২২:২১
অ+
অ-
রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

সান্তিয়াগো বার্নাব্যুতে ফেডেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটিকে নাস্তানাবুদ করেছে রিয়াল মাদ্রিদ। এই বিশাল জয়ের পর যখন অন্য তারকারা ভিড় এড়িয়ে বাড়ি ফেরার চেষ্টা করছিলেন, ৩৩ বছর বয়সী জার্মান ডিফেন্ডার রুডিগার তখন ভক্তদের ভালোবাসায় দিলেন গা ভাসিয়ে।

বিজ্ঞাপন

স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় শত শত রিয়াল সমর্থক রুডিগারের গাড়ি আটকে দেয়। রুডিগার বিরক্ত না হয়ে বরং গাড়ির জানালা নামিয়ে ভক্তদের সাথে গানে মেতে ওঠেন। শুধু তাই নয়, গাড়িতে নিজের সিটে বসেই নাচছিলেন রুডিগার এবং উচ্চশব্দে গাড়ির হর্নও বাজাচ্ছিলেন। সেই সঙ্গে ভক্তদের সাথে ‘হাই-ফাইভ’ দিচ্ছিলেন এবং নিজের নামে ওঠা স্লোগানগুলোতে তালও মেলাচ্ছিলেন।

— Miss ADEL (@a_derll) March 12, 2026

পেপ গার্দিওলার শিষ্যদের পুরো ম্যাচে বোতলবন্দি করে রাখা রুডিগার মাঠের বাইরে ঠিক ততটাই আমুদে। যদিও সম্প্রতি গেতাফের বিপক্ষে ম্যাচে একটি ‘ভায়োলেন্ট কন্ডাক্ট’-এর জন্য তার লাল কার্ড পাওয়া উচিত ছিল বলে চলছে বিতর্ক। কিন্তু মাদ্রিদ সমর্থকদের কাছে তার লড়াকু মানসিকতা এবং ম্যাচ পরবর্তী জয় উদযাপন ভক্তদের দারুণ প্রিয়।

বিজ্ঞাপন

এদিকে ম্যাচ শেষে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড দলের পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, ‘আমাদের যত ইনজুরিই থাকুক না কেন, আমরা প্রমাণ করেছি আমরা কতটা শক্তিশালী। যারা ভেবেছিল আজ আমরা বিধ্বস্ত হব, তাদের মুখ বন্ধ করে দিয়েছি।’

তবে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকলেও ফিরতি লেগের জন্য রিয়ালকে সতর্কই থাকতে হবে। কেননা পরবর্তী রাউন্ডে যেতে হলে ম্যান সিটির ইতিহাদ স্টেডিয়ামে লিড ধরে রাখতে রুডিগারদের। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে রুডিগারকেই।

এমএমএম/

 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রিয়াল মাদ্রিদউয়েফা চ্যাম্পিয়ন্স লিগফুটবলম্যানচেস্টার সিটিপেপ গার্দিওলা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

অতিরিক্ত প্রত্যাশার কারণেই সমালোচিত হন এমবাপ্পে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

ইংল্যান্ডে গিয়েও খেলা দেখতে পারেননি বার্সা সমর্থক, গেলেন ভুল স্টেডিয়ামে

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল

পিএসজির কাছে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা, কোনোমতে বাঁচল আর্সেনাল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল