‘বোলিংয়ে কোথায় উন্নতি করতে হবে, সেটা খুব ভালো করেই জানি’

ওয়ানডে অধিনায়ক হওয়ার পর থেকে খুব একটা ছন্দে নেই মেহেদী হাসান মিরাজ। তবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে আলো ছড়ান তিনি। তিনটি উইকেট শিকার করেন। দ্বিতীয় ওয়ানডের আগে নিজের বোলিং নিয়ে তিনি কথা বললেন।
বিজ্ঞাপন
মিরাজ বলেন, ‘আমি বেশ কয়েকদিন ধরেই বোলিং নিয়ে অনেক কাজ করছি। মাঝখানে বোলিং নিয়ে স্ট্রাগল করছিলাম। কোথায় আমার উন্নতি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি। বিসিএলে দুটো ম্যাচ খেলেছি, সেখানেও কাজ করার চেষ্টা করেছি।’
তবে প্রথম ম্যাচে নিজের বোলিং পারফরম্যান্সে সন্তুষ্ট মিরাজ, ‘আলহামদুলিল্লাহ কাল আমার বোলিংয়ের অনেক বেশি কন্ট্রোল ছিল এবং লাইন-লেন্থ অনেক ভালো জায়গায় ছিল। উইকেট অনেক ভালো ছিল। এই উইকেটে লাইন-লেন্থ মেইনটেইন করে যদি বল করতে না পারতাম, রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না।’
মিরপুরে এই সিরিজে স্পোর্টিং উইকেটের কারণে স্পিনারদের কাজ কঠিন, দাবি মিরাজের, ‘যেহেতু ট্রু উইকেটে খেলছি, স্পিনারের ট্রু উইকেটে বল করা বেশ চ্যালেঞ্জিং। যদি ভালো জায়গায় বল করতে পারি, লাইন লেন্থ ঠিক রাখতে পারি, আমার কাছে মনে হয় সফল হওয়ার সুযোগ বেশি থাকবে।’
বিজ্ঞাপন
এসএইচ/এফএইচএম