• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. খেলা

যে ম্যাচ হারলেই শিরোপার আশা শেষ গার্দিওলা ও ম্যানসিটির!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
১৪ মার্চ ২০২৬, ১৩:২৬
অ+
অ-
যে ম্যাচ হারলেই শিরোপার আশা শেষ গার্দিওলা ও ম্যানসিটির!

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় অবস্থান করছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে প্রথম লেগে ৩-০ গোলে হারায় তাদের আশা কিছুটা ক্ষীণ হয়ে আসছে। যদিও ফিরতি লেগে ম্যানসিটি ঘরের মাঠ ইতিহাদে আতিথ্য দেবে লস ব্লাঙ্কোসদের। বুধবরের সেই ম্যাচের আগে আজ (শনিবার) ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে নামবে গার্দিওলার শিষ্যরা। শিরোপা জেতার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচকে সিটি কোচ বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছেন। 

বিজ্ঞাপন

মৌসুমের শুরুতে কিছুটা ছন্নছাড়া হলেও ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নিয়েছে ম্যানসিটি। প্রিমিয়ার লিগ টেবিলের দুইয়ে থাকা দলটির সঙ্গে নম্বর ওয়ান আর্সেনালের পয়েন্ট ব্যবধান ৭। যদিও সিটি এক ম্যাচ কম খেলেছে, সামনে বাকি ৯ ম্যাচ। ফলে এখনকার প্রায় প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ তাদের জন্য। আজকের ম্যাচে সিটির প্রতিপক্ষ রেলিগেশন জোনে থাকা ওয়েস্ট হ্যাম। তবুও স্বস্তিতে থাকতে পারছেন না গার্দিওলা। এমনকি এই ম্যাচ হারলে শিরোপা সুযোগ কমে যাবে বলেও তিনি উল্লেখ করেছেন।

dhakapost

দিবাগত রাত ২টায় শুরু হবে সিটি-ওয়েস্ট হ্যাম ম্যাচটি। তার আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আগামীকাল (আজ) রাতে প্রিমিয়ার লিগের পজিশন ধরে রাখতে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। এরপর (চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর) সেকেন্ড লেগ। আমরা এতে অভ্যস্ত, তাই না? অনেক বছর ধরেই আমরা এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে আসছি। এখন আমাদের সামনে ওয়েস্ট হ্যাম এবং এরপর অন্য বিষয়ে ভাবতে পারব। ভালোভাবে খেলার পরই এই ম্যাচটি বলে দেবে আপনার সুযোগ আছে কি নাই! প্রিমিয়ার লিগ সবচেয়ে কঠিন প্রতিযোগিতা। আমরা এমন অবস্থানে আছি, যেখানে পয়েন্ট হারালেই সব শেষ হবে জানি।’

নুনো এসপিরিতো’র ওয়েস্ট হ্যামের সামনেও কঠিন পরিস্থিতি, রেলিগেশন এড়াতে তাদেরও প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। যা নিয়ে গার্দিওলার ভাষ্য– ‘আমরাও (জয় পেতে) মরিয়া। আমি সবসময়েই বলি– শেষ ১০ ম্যাচে যখন একটি দল চলে আসে, তখন তারা কিছু না কিছুর জন্য খেলে। যেমন– রেলিগেশন এড়ানো, ইউরোপা লিগ, কনফারেন্স লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া কিংবা চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি ম্যাচেই এই সমীকরণ স্বাভাবিক। এখানে কোনো দ্বিতীয় সুযোগ নেই।’

বিজ্ঞাপন

এই সপ্তাহটা অনেক গুরুত্বপূর্ণ সিটির জন্য। ওয়েস্ট হ্যামের পর রিয়াল মাদ্রিদের সঙ্গে ইউসিএলের ফিরতি লেগ এবং এরপর তাদের কারাবাও কাপ ফাইনালের প্রস্তুতি নিতে হবে। যদিও আর্সেনালের সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচটি হবে পরবর্তী সপ্তাহে (রোববার)। গত মৌসুমটা শিরোপাহীন শেষ করেছিল গার্দিওলার দল। সে হিসেবে এবার ভালো অবস্থানে থেকে কিছুটা সন্তুষ্ট এই স্প্যানিশ টেকটিশিয়ান, ‘এখানে থাকতে পেরে খুশি, গত মৌসুমে আমরা এমন পর্যায়ে ছিলাম না, এটি ভালো বিষয়।’

আরও পড়ুন
রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান
ফিলিস্তিন-ইউক্রেনসহ বিশ্বজুড়ে ‘গণহত্যা’ নিয়ে মুখ খুললেন গার্দিওলা
ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ঠিক মুখে না বললেও, ঠিকই রিয়ালের বিপক্ষে ফিরতি লেগ নিয়েও ভাবতে হচ্ছে সিটি কোচকে। প্রথম লেগে ফেদেরিকো ভালভার্দের হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর তাকে সমালোচনার মুখেও পড়তে হয়েছিল। গার্দিওলা বলছেন, ‘এটাই প্রথমবার নয় যে আমি আহত হয়েছি। চ্যাম্পিয়ন্স লিগের প্রতিটি রাউন্ডে অনেক, অনেক, অনেকবার হারের অভিজ্ঞতা আছে এবং আমার সিদ্ধান্ত নিয়ে প্রচুর তুলোধুনোও হয়েছে। তাই এবারই এমন অভিজ্ঞতা প্রথম নয়। আমি এখনও নিজের সিদ্ধান্তে অটল আছি, দায়িত্ব থাকার শেষ দিনও একইভাবে নিজের দল নির্বাচন নিয়ে অবস্থান বদলাবে না। হেরেছি বলেই আমি আপনাকে সন্তুষ্ট করার চেষ্টা করব না।’

বিজ্ঞাপন

এএইচএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পেপ গার্দিওলাম্যানচেস্টার সিটিইংলিশ প্রিমিয়ার লিগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

রাস্তায় গাড়ি থামিয়ে ভক্তদের সঙ্গে রুডিগারের নাচ-উদযাপান

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিলো রিয়াল

ভিনিসিয়ুসকে থামাতে ‘মোটরবাইক’, রিয়ালকে রুখতে ভয়হীন গার্দিওলা

চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি রিয়াল-সিটিভিনিসিয়ুসকে থামাতে ‘মোটরবাইক’, রিয়ালকে রুখতে ভয়হীন গার্দিওলা

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ১৫ শিরোপা ভাগাভাগি করা ম্যানসিটি-লিভারপুল

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি ১৫ শিরোপা ভাগাভাগি করা ম্যানসিটি-লিভারপুল