বাবরের বিকল্প হিসেবে যে দুই ক্রিকেটারকে দলে চান হাফিজ

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বলার মতো পারফর্ম করতে পারেননি বাবর আজম। ফলে সদ্য সমাপ্ত বাংলাদেশ সিরিজের দলে রাখা হয়নি তাকে। তাতে অনেকেই লাল বলের ক্রিকেটে বাবরের শেষের শুরু দেখছেন।
বিজ্ঞাপন
লম্বা ধরে বাবর তিন নম্বর পজিশন ব্যাটিং করেছেন। তিনি ধারবাহিক হওয়ায় এই পজিশন এতদিন ভাবতে হয়নি টিম ম্যানেজমেন্টকে। তবে এবার বাবর না থাকায় এবং এই পজিশনের জন্য আদর্শ কাউকে না পাওয়ায় বেশ ভুগতে হচ্ছে দলকে।
পাকিস্তানের এই সমস্যার সমাধানের পথ দেখিয়ে দিয়েছেন মোহাম্মদ হাফিজ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, তিন নম্বরে শান মাসুদ ও আব্দুল্লাহ শফিককে সুযোগ দেওয়া উচিত। এই দুজনই প্রয়োজনে মিডল অর্ডারেও ব্যাটিং করতে পারবেন।
হাফিজ বলেন, 'শান মাসুদ (লিস্ট-এ গড়ে ৫৩) বা আব্দুল্লাহ শফিক তিন নম্বর ব্যাটার হিসেবে ভালো বিকল্প হতে পারেন, যদি বাবর আজম চোটের কারণে বা বিশ্রামের জন্য অনুপস্থিত থাকেন। আগামী বিশ্বকাপকে সামনে রেখে।’
বিজ্ঞাপন
তবে পাকিস্তানের কোচ দাবি করছেন, বাবরকে বাদ নয়, বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার জন্যই বাবরের মতো অভিজ্ঞদের বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। ২০২৭ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
হেসন বলেছেন, 'কেউ বাদ পড়েছে এ কথা বলতে আমি রাজি নই। প্রতিভাবান তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের মেলে ধরতে পারে, সেজন্য এই সিরিজটা তাদের কাছে একটা সুযোগ। টি-টোয়েন্টিতে অসাধারণ খেলার জন্যই ওয়ানডে দলে নেওয়া হয়েছে সাহিবজাদা ফারহানকে। এ ছাড়া শ্যামল হুসেন বা মাজ সাদাকাতের মতো খেলোয়াড় ঘরোয়া ক্রিকেট বা জুনিয়র দলের হয়ে খুব ভালো খেলেছে।'
এইচজেএস