বিজ্ঞাপন

মিয়ামি ওপেনের ফাইনালে সিনার

অ+
অ-
মিয়ামি ওপেনের ফাইনালে সিনার

থামছেই না ইয়ানিক সিনারের জয়রথ। মিয়ামি ওপেনের সেমিফাইনালে জার্মান তারকা আলেকজান্ডার জভেরেভকে সরাসরি সেটে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছেন এই ইতালিয়ান তারকা। এই জয়ের মাধ্যমে জভেরেভের বিপক্ষে টানা সাতটি ম্যাচে জয়ের রেকর্ড গড়েছেন সিনার।

বিজ্ঞাপন

সেমিফাইনালের লড়াইয়ে জভেরেভকে ৬-৩, ৭-৬ (৭-৪) গেমে পরাজিত করেন সিনার।

২০১৭ সালে রজার ফেদেরারের গড়া রেকর্ডের সামনে অভস্থান করছেন চলতি মাসেই ইন্ডিয়ান ওয়েলস শিরোপা জেতা সিনার। ফাইনালে জিতলে তিনি দ্বিতীয় কোনো পুরুষ খেলোয়াড় হিসেবে একই বছরে ইন্ডিয়ান ওয়েলস ও মিয়ামি ওপেন জয়ের কৃতিত্ব অর্জন করবেন তিনি।

মাস্টার্স ১০০০ টুর্নামেন্টে এটি সিনারের টানা ১৬তম জয়। আরও আশ্চর্যের বিষয় হলো, তিনি টানা ৩২টি সেট জয়ের এক অবিশ্বাস্য রেকর্ড ধরে রেখেছেন। ম্যাচ শেষে সিনার বলেন, ‘ফাইনালে আবার দাঁড়ানো আমার কাছে অনেক বড় কিছু। জভেরেভ আজ দুর্দান্ত খেলেছে। কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আমি ভালো সার্ভিস করতে পেরেছি।’

বিজ্ঞাপন

আগামী রবিবার শিরোপা নির্ধারণী ম্যাচে সিনারের মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ২১তম বাছাই জিরি লেহেচকা। অন্য সেমিফাইনালে ফ্রান্সের আর্থার ফিলসকে ৬-২ ও ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ক্যারিয়ারের প্রথম মাস্টার্স ১০০০ ফাইনাল নিশ্চিত করেছেন ২১ বছর বয়সী এই তরুণ।

এমএমএম/

বিজ্ঞাপন