ম্যাচ খেলার আগেই বিপাকে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিংহ ধোনির পর চোটে পড়েছেন ডেওয়াল্ড ব্রেভিস। দলের একাধিক ক্রিকেটারের চোটে বিপাকে পড়েছে চেন্নাই। বিশেষ করে ব্রেভিসের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে না পাওয়া ভুগাবে দলকে।
বিজ্ঞাপন
ব্রেভিসের পেশিতে টান লেগেছে। ফলে চেন্নাইয়ের প্রথম দুই-তিনটি ম্যাচে খেলতে পারবেন না তিনি। গত আসরের মাঝপথে ব্রেভিসের সঙ্গে চুক্তি করেছিল চেন্নাই। বাকি মৌসুমে ভাল খেলেছিলেন তিনি। সেই কারণে এ বার তাকে ধরে রেখেছে চেন্নাই। কিন্তু প্রথম কয়েকটি ম্যাচে তাকে পাওয়া যাবে না।
বিশ্বক্রিকেটে ‘বেবি এবি’ নামে পরিচিত ব্রেভিস। তার ব্যাট করার ধরন অনেকটা দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের মতো। মাঠের চার দিকে শট খেলতে পারেন। সেই কারণে ডিভিলিয়ার্সের সঙ্গে তুলনা করে ‘বেবি এবি’ বলে ডাকা হয় তাকে।
এর আগে ধোনির চোটের খবর সামনে এসেছে। অনুশীলন করতে গিয়ে চোট পেয়েছেন ধোনি। চিকিৎসকরা জানিয়েছেন, পুরো সুস্থ হয়ে মাঠে নামতে তিন সপ্তাহ লাগবে তার। সাধারণত পায়ের পেশিতে চোট লাগলে দুই সপ্তাহে সুস্থ হওয়া যায়। কিন্তু ধোনির আগে থেকেই পায়ে সমস্যা রয়েছে। তার হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। ফলে পুরো সুস্থ হতে আরও বেশি সময় লাগবে তার।
বিজ্ঞাপন
এপ্রিলের শেষ সপ্তাহে ধোনি আবার খেলতে পারবেন বলে জানা গিয়েছে। তার মানে চেন্নাই সুপার কিংসের প্রথম ৬টি ম্যাচে পাওয়া যাবে না তাকে। চেন্নাইয়ের এই কর্মকর্তা বলেছেন, 'ধোনির না থাকা আমাদের দলের কাছে বড় ধাক্কা। কিন্তু আমাদের সেটা মেনে এগোতে হবে।'
এইচজেএস
