বিজ্ঞাপন

ঘুচবে কি ১২ বছরের অপেক্ষা? বিশ্বকাপে ফেরার শেষ সুযোগ ইতালির

অ+
অ-
ঘুচবে কি ১২ বছরের অপেক্ষা? বিশ্বকাপে ফেরার শেষ সুযোগ ইতালির

পুরনো গৌরবে ফিরতে পারবে কি ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দল ইতালি? নাকি আবারও কোনো বড় অঘটনের সাক্ষী হবেন আজ্জুরি ভক্তরা? আজ মঙ্গলবার দিবাগত রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে মাঠে নামছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিজ্ঞাপন

ইতালির ফুটবল ইতিহাসে গত এক দশক ছিল চরম হতাশাজনক। ২০১৪ সালের পর তারা আর কোনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। ২০১৮ সালের বাছাইপর্বে সুইডেনের কাছে হেরে ৬০ বছর পর প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যায় ইতালি। আর ২০২২ সালের বাছাইপর্বে হেরেছে উত্তর মেসিডোনিয়ার কাছে। তাতেই টানা দ্বিতীয়বার বিশ্বকাপে খেলা হয়নি ইতালির।

আজকের ম্যাচে জিততে না পারলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ মিস করার এক লজ্জাজনক রেকর্ডের সামনে দাঁড়াবে ইতালি।

নতুন কোচ জেনারো গাত্তুসোর অধীনে ইতালি দলে এসেছে আমূল পরিবর্তন। গাত্তুসো তার স্বভাবজাত আগ্রাসী এবং লড়াকু মানসিকতা দলের ভেতর ছড়িয়ে দিয়েছেন। গত ম্যাচে উত্তর আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে তারা তাদের আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছে। আজকের ম্যাচের আগে গাত্তুসো স্পষ্ট জানিয়েছেন, ‘আমি চাই আমাদের মাঠের পারফরম্যান্স সুন্দর না হলেও ফলাফল পক্ষে আসুক।’

বিজ্ঞাপন

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে আজকের ম্যাচে ইতালির প্রাণভোমরা হিসেবে থাকছেন স্যান্ড্রো টোনালি। গত ম্যাচে এক গোল ও এক অ্যাসিস্ট করে তিনি এখন দলের মাঝমাঠের অন্যতম ভরসা। আক্রমণে গতি এবং ফিনিশিং আজ বসনিয়ার রক্ষণভাগের জন্য বড় ভয়ের কারণ হতে পারেন ময়েস কিন।

পরিসংখ্যান এবং শক্তিতে ইতালি এগিয়ে থাকলেও বসনিয়া খেলবে তাদের ঘরের মাঠে। ওয়েলসকে টাইব্রেকারে হারিয়ে তারা এখন দারুণ আত্মবিশ্বাসী।

এমএমএম/