বিজ্ঞাপন

পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

অ+
অ-
পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

গত কয়েক সপ্তাহে একাধিক পরিচালক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন। সেই তালিকা আরও লম্বা হচ্ছে। এবার বিসিবি থেকে সরে দাঁড়িয়েছেন ইয়াসির মোহাম্মদ ফয়সাল।

বিজ্ঞাপন

আজ সকালে বিসিবি সভাপতি বরাবর নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি। ব্যক্তিগত কারণেই বিসিবি থেকে সরে যাচ্ছেন বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ইয়াসির।

বিসিবির লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইয়াসির। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক ছিলেন তিনি।

একাদিক বোর্ড পরিচালকের পদত্যাগে কিছুটা বেকায়দায় বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একই সঙ্গে ঢাকা লিগসহ বেশ কিছু টুর্নামেন্ট সময়মতো মাঠে না গড়ানোয় ক্রিকেটারদের থেকেও চাপ বাড়ছে। সবমিলিয়ে অস্থিতিশীল অবস্থায় চলমান বোর্ড।

বিজ্ঞাপন

এমন সংকটময় সময়ে আবারো বোর্ড সভায় বসতে যাচ্ছেন বিসিবি পরিচালকরা। আগামী ৪ এপ্রিল (শনিবার) বুলবুলের নেতৃত্বে সভা শুরু হবে বেলা এগারোটা থেকে। অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলায় বিসিবি কার্যালয়ে। যেসক কর্তারা সশরীরে অংশ নিতে পারবেন না, তারা অনলাইনে যুক্ত থাকবেন।

এসএইচ/এইচজেএস