বিজ্ঞাপন

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি হ্যারি ম্যাগুয়েরের

অ+
অ-
ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে নতুন চুক্তি হ্যারি ম্যাগুয়েরের

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ছেন না হ্যারি ম্যাগুয়ের। ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়েছেন তিনি। নতুন এই সিদ্ধান্তের ফলে ম্যাগুয়ের ২০২৭ সালের জুন পর্যন্ত ইউনাইটেডে থাকছেন।

বিজ্ঞাপন

দলের রক্ষণভাগকে শক্তিশালী রাখতেই ম্যাগুয়েরের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান ইউনাইটেড কোচ মাইকেল ক্যারিক। বিশেষ করে চোট সমস্যার কারণে যখন দলের মূল ডিফেন্ডাররা মাঠের বাইরে থাকেন, তখন ম্যাগুয়ের নির্ভরযোগ্য বিকল্প হিসেবে নিজেকে প্রমাণ করেছেন।

এর আগে ম্যাগুয়্যারকে নিয়ে ওয়েস্ট হ্যাম কিংবা অন্য ক্লাবে যাওয়ার গুঞ্জন থাকলেও এই এক বছরের চুক্তির ফলে আপাতত সেই জল্পনার অবসান ঘটেছে।

গত মৌসুমে ফর্ম এবং ইনজুরি নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হলেও যখনই সুযোগ পেয়েছেন ম্যাগুয়ের তার পেশাদারিত্ব প্রমাণ দিয়েছেন। ইউনাইটেড ম্যানেজমেন্ট মনে করছে, লিসান্দ্রো মার্তিনেজ বা তরুণ ডিফেন্ডারদের পাশে ম্যাগুয়্যারের মতো একজন সিনিয়র খেলোয়াড় থাকা ড্রেসিংরুমের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে।

বিজ্ঞাপন

শিরোপার দৌড় থেকে ঢের পিছিয়ে থাকলেও ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে ভালো অবস্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগের ৩১ রাউন্ট শেষে ৫৫ পয়েন্ট সংগ্রহ করেছে ক্লাবটি। টেবিলের তাদের অবস্থান তিন নম্বরে। এদিকে সর্বোচ্চ  ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আর্সেনাল। আর ৬১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি।

এমএমএম/