বিজ্ঞাপন

অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

অ+
অ-
অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা লিগ, চলতি মাসেই দলবদল

জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের আয়ের বড় উৎস ঢাকা লিগ। তবে এবার এই লিগ যথা সময়ে হয়নি, আদৌ হবে কি না সেটা নিয়েও সংশয় ছিল এতদিন। মূলত বিসিবির সর্বশেষ নির্বাচনকে কেন্দ্র করে সম্প্রতি বিলুপ্ত হওয়া আমিনুল ইসলাম বুলবুল নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের সঙ্গে ঢাকার ক্রীড়া সংগঠকদের দ্বন্দ্বে আটকে ছিল এই টুর্নামেন্ট। 

বিজ্ঞাপন

এ নিয়ে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা প্রকাশ করেন ক্রিকেটাররা। তবে বুলবুলের বোর্ড ভেঙে যাওয়ার পর গতকাল (বুধবার) ঢাকা লিগ নিয়ে কথা বলেছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। তার প্রচেষ্টায় এই ঘরোয়া প্রতিযোগিতা মাঠে গড়ানো নিয়ে শঙ্কা কেটে গেছে। 

আজ (বৃহস্পতিবার) সব ক্লাবের সঙ্গে বৈঠকে বসেছিল বিসিবি, এখনো চলছে সেই বৈঠক। আর এই বৈঠকে অংশ নিয়েছে ঢাকার সব ক্লাবগুলো, যেখানে লিগ খেলতে রাজি হয়েছে তারা। ঢাকা পোস্টকে বিসিবির বর্তমান কমিটির এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

বিসিবি কার্যালয়ে সন্ধ্যায় চা চক্রের মধ্যে দিয়ে শুরু হয় ক্লাবগুলোর সঙ্গে বৈঠক। সেখানে দলবদল এবং খেলা মাঠে গড়ানোর সময় চূড়ান্ত হয়েছে। জানা গেছে, চলতি মাসেই হবে ঢাকা লিগের দলবদল। আর আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে খেলা।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিসিএলের প্রথম দুই রাউন্ড হবে ২১ এপ্রিল থেকে। এরপর ৫ মে থেকে শুরু হতে পারে ঢাকা লিগ।

এসএইচ/এইচজেএস