বিজ্ঞাপন

প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্লাবের সঙ্গে আলোচনা, নতুন পরিকল্পনা জানাল বিসিবি

অ+
অ-
প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্লাবের সঙ্গে আলোচনা, নতুন পরিকল্পনা জানাল বিসিবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর সভাপতি তামিম ইকবাল ক্রিকেট সংশ্লিষ্ট সবার সঙ্গেই আলোচনায় বসছেন। গত বৃহস্পতিবার প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বসেছিলেন। এবার আজ সন্ধ্যায় প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেটের ক্লাবগুলোর সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি।

বিজ্ঞাপন

আজকের আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে, প্রথম ও দ্বিতীয় বিভাগে নতুন করে আর কোনো খেলা হবে না। তবে দ্বিতীয় বিভাগ ক্রিকেটে যে ১২ ক্লাব অংশগ্রহণ করেনি সেই ক্রিকেটারদের নিয়ে নতুন আরেকটি টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত হয়েছে আজকের সভাতে। দ্রুতই মাঠে গড়াবে সেই টুর্নামেন্ট। 

এ দিকে গত বছরের ৬ অক্টোবরের নির্বাচনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে আসছিল ঢাকার শীর্ষ ৪৬টি ক্লাব। প্রতিবাদ স্বরূপ বুলবুলের পরিচালনা পর্ষদের অধীনে কোনো লিগেই অংশ নেয়নি তারা। কোনোরকমে দায়সারাভাবে প্রথম ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ আয়োজন করে বুলবুলের বোর্ড। যেখানে ঢাকার ৪০টি ক্লাব অংশই নেয়নি। এতে করে শুরু করলেও লিগ শেষ করা যায়নি। 

নির্বাচনে অনিয়ম প্রমাণিত হওয়ায় গত মঙ্গলবার বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। এরপর দায়িত্ব নিয়ে পরের দিন প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেন এডহক কমিটির সভাপতি তামিম ইকবাল। সেখানে চলতি মাসেই দলবদল এবং আগামী মাসের প্রথম সপ্তাহে প্রিমিয়ার লিগ আয়োজনে জন্য সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়।

বিজ্ঞাপন

এসএইচ/এইচজেএস