বিজ্ঞাপন

আইপিএল ইস্যুতে রুশোর বক্তব্যের সঙ্গে একমত নয় ওরাম

অ+
অ-
আইপিএল ইস্যুতে রুশোর বক্তব্যের সঙ্গে একমত নয় ওরাম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে (আইপিএল) বলা হয় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও ব্যয়বহুল ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। বিশ্বের যেকোনো ক্রিকেটার মাত্রই এই ঘরোয়া ক্রিকেট লিগে খেলার জন্য মুখিয়ে থাকেন। অনেকে তো আবার জাতীয় দলের খেলা উপেক্ষা করে আইপিএলে খেলতে ভারতে পাড়িও জমান।

বিজ্ঞাপন

কিন্তু জনপ্রিয় এই ক্রিকেট লিগ নিয়ে বিতর্কিত মন্তব্যই করেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার রাইলি রুশো। তার মতে, ‘আইপিএল প্রকৃত খেলা নয়, এটা অনেকটা সিনেমার মতো।’

তার করা এমন মন্তব্য নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। গতকাল পিএসএলের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ইসলামাবাদ ইউনাইটেডের সহকারী কোচ জ্যাকব ওরাম। সেখানে আইপিএল নিয়ে রুশোর করা মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে হেসেই ফেলেন তিনি।

সাংবাদিকের করা প্রশ্নের উত্তর দিতে গিয়ে হাসতে হাসতে ওরাম বলেন, ‘আপনি কি বললেন? সিনেমার মতো?’

বিজ্ঞাপন

আইপিএলে নিজের অভিজ্ঞতার কথা তুলনা করে ওরাম বলেন, ‘আমি আইপিএলে কোচিং করাইনি। তবে অনেক আগে খেলোয়াড় হিসেবে সেখানে অংশ নিয়েছিলাম। বর্তমানে আইপিএল অনেক বড় আয়োজন হয়ে উঠেছে।’

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম অভিজ্ঞতার কথা শেয়ার করতে গিয়ে সাবেক এই কিউই ক্রিকেটার বলেন, ‘এখানে এটা আমার প্রথম কাজ করার সুযোগ। আর প্রথম সুযোগটা আমি খুব উপভোগ করছি। দলের খেলেয়াড় থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাই খুবই আন্তরিক। আমাদের ভালোভাবে দেখাশোনা করা হচ্ছে। সবকিছুই এখন পর্যন্ত ভালো লাগছে।'

এমএমএম/