• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. খেলা
বাংলালিংক ও যমুনা ব্যাংক

৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাকিবের লিগ্যাল নোটিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৪ জুলাই ২০২২, ১৪:৩৮
অ+
অ-
৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে সাকিবের লিগ্যাল নোটিশ

চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে ব্র্যান্ড ইমেজ ও ছবি ব্যবহার করার অভিযোগে বাংলালিংক ও যমুনা ব্যাংককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নোটিশে দুই প্রতিষ্ঠানের কাছে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (২৪ জুলাই) সাকিব আল হাসানের পক্ষে ব্যারিস্টার আশরাফুল হাদী এ নোটিশ পাঠান।

আরও পড়ুন >> সাকিবের চোখে ‘যোগ্য অধিনায়ক’ সোহান

ব্যারিস্টার আশরাফুল হাদী ঢাকা পোস্টকে বলেন, সাকিব আল হাসান বাংলাদেশ ও বিশ্বের স্বনামধন্য ক্রিকেটার। তার ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য বাংলালিংক ২০১৪ সালের ২১ জানুয়ারি একটি চুক্তি করে। চুক্তির মেয়াদ শেষ হয় ২০১৬ সালের ২০ জানুয়ারি। চুক্তির শর্ত ছিল মেয়াদ শেষ হলে বাংলালিংক সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড ইমেজ, তার স্বাক্ষর সম্বলিত ছবির ব্যবহার আর করবে না। তারপরও বাংলালিংক চুক্তি ভঙ্গ করে বেআইনিভাবে যমুনা ব্যাংকের এটিএম বুথসহ আরো অন্যান্য জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সম্বলিত ইমেজ অ্যাডভারটাইজমেন্ট প্রচার করছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন >> বিতর্ক উসকে দিচ্ছেন মুশফিক?

আইনজীবী বলেন, এ ধরনের বেআইনি কাজে বাংলালিংক ও যমুনা ব্যাংকের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এটি চুক্তিভঙ্গ ছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮-এর ধারা ২৬, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ধারা ৪৪, কপিরাইট আইন ২০০০-এর ধারা ৮২, দণ্ডবিধি ১৮৬০-এর ধারা ৪০৬, ৪২০-এর লঙ্ঘন।

নোটিশে ক্ষতিপূরণ হিসেবে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা চাওয়া হয়েছে। এছাড়া সাকিব আল হাসানের ছবি ও ব্র্যান্ড, তার সিগনেচার সম্বলিত সব ধরনের ছবি ব্যবহার করে বেআইনি বিজ্ঞাপন প্রচার থেকে বিরত থাকা এবং বাজার থেকে তা প্রত্যাহার করার কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন >> সেঞ্চুরি হাঁকিয়ে জিম্বাবুয়ে সিরিজে ইমন

সাতদিনের মধ্যে নোটিশের বিষয়ে পদক্ষেপ না নিলে বাংলালিংক ও যমুনা ব্যাংকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমএইচডি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

বেলজিয়ামের লিগে দল পেলেন সাকিব

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ

সাকিবের জাতীয় দলে ফেরা প্রসঙ্গে যা বললেন প্রধান কোচ