বাংলাদেশকে লজ্জার রেকর্ড থেকে মুক্তি দিলেন স্যান্টনার-ম্যাকনকি

গতকাল শ্রীলঙ্কাকে ৬১ রানের ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এই জয়ে বড় অবদান কল ম্যাকনকি ও মিচেল স্যান্টনারের। দ্রুত উইকেট হারানোর পর লোয়ার মিডল অর্ডারে এই দুজনে মিলে বড় জুটি গড়েন। তাতে একটা রেকর্ডও হয়েছে।
কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৮৪ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। সেই জায়গা থেকে দলকে টেনে তুলেন ম্যাকনকি ও স্যান্টনার। দুইজনে মিলে ৪৭ বলে ৮৪ রান করেছেন। যেখানে স্যান্টনার ২৬ বলে ৪৭ রান, আর ২৩ বলে ৩১ রান করে অপরাজিত ছিলেন ম্যাকনকি।
এই জুটির ৮৪ রানই টি-টোয়েন্টি বিশ্বকাপে সাত নম্বর উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগে এই রেকর্ডটি ছিল মাইক হাসি ও স্টিভ স্মিথের। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে ৭৪ রানের জুটি গড়েছিলেন তারা। বাংলাদেশকে লজ্জার সেই রেকর্ড থেকে মুক্তি দিয়ে নতুন রেকর্ড গড়লেন ম্যকনকি ও স্যান্টনার।
সুপার এইটের সেই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য ছিল বাঁচা-মরার লড়াই। কিন্তু কিউইদের বিপক্ষে জিততে পারলো না তারা। তাতেই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে লঙ্কানরা। আর নিজেদের অবস্থান শক্ত করেছে স্যান্টনার বাহিনী।
এ জয়ের মাধ্যমে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইংল্যান্ড। ১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে পাকিস্তান। আর দুই ম্যাচের দুটিতেই হেরে তলানিতে অবস্থান স্বাগতিক শ্রীলঙ্কার।
এইচজেএস