ইংল্যান্ডের জয়ের রহস্য জানালেন রেহান

গতকাল সুপার এইটের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আট নম্বরে ব্যাট করতে নেমে ৭ বলে ১৯ রানের অপরাজিত ইনিংস খেলেন ইংল্যান্ডের রেহান আহমেদ। চাপের মুখে তার এমন আগ্রাসী ইনিংস নজর কেড়েছে সবার। বলা যায় প্রায় হেরে যাওয়া ম্যাচ ইংল্যান্ডকে জিতিয়ে দিয়েছেন রেহান।
ব্যাট করার সময় কোচ ব্রেন্ডন ম্যাকালাম বিশেষ একটি পরামর্শ দিয়েছিলেন ২১ বছর বয়সী এই ক্রিকেটারকে। ম্যাচের পর রেহান বলেছেন, 'আগের দিন আমরা একই রকম পিচে অনুশীলন করেছিলাম। নেটে সোজা সোজা ছক্কা মারার চেষ্টা করেছিলাম।'
এর পর অনেকটা মজার ছলে রেহান বলেন, 'আপনারা জানেন যে বাজের (ম্যাকালামের ডাক নাম) হাতে একটা ওয়াকি টকি থাকে। সেটা দিয়ে একজনকে ডেকে পাঠিয়েছিল, ‘রেহানকে বীরেন্দ্রর শেবাগের মতো ব্যাট করতে বলো।'
চাপের মুখে এমন দুর্দান্ত ব্যাটিং করা নিয়ে রেহান বলেছেন, 'তেমন কিছু না। ঠিক করে নিয়েছিলাম স্কোর বোর্ডের দিকে তাকাব না। তিন-চারটি ছয় মারার চেষ্টা করেছিলাম। দুইটা মারতে পেরেছি। প্রথম ছয়টা মেরে বেশি ভালো লেগেছে। আমার সঙ্গে উইল জ্যাকস ছিল। বাকিটা সে করেছে।'
এইচজেএস